ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

পলাশে স্বামীকে মারপিট করে স্ত্রীকে গণধর্ষণ


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ৬-২-২০২২ দুপুর ৪:১

নরসিংদীর পলাশে স্বামীর সাথে ঘুরতে গিয়ে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ঘোড়াশাল রেলস্টেশনের পাশে স্বামীর সামনেই গণধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। পরে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে। এ ঘটনায় রাজিব মিয়া (২৮) ও রিফাত মিয়া (২৪) নামে দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রাজিব মিয়া ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের মৃত শাহা আলমের ছেলে ও রিফাত মিয়া পৌর এলাকার চামড়াব গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।

তথ্যটি নিশ্চিত করে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা রাতে ঘোড়াশাল রেল স্টেশন এলাকায় স্বামীর সাথে ঘুরতে আসেন ওই গৃহবধূ। এসময় ঝাল মুড়ি খেতে খেতে রেলপথ ধরে একটু ঘোরাঘুরির সময় রাজিব ও রিফাতসহ তিন বখাটে ওই দম্পত্তিকে আটকিয়ে তাদের পরিচয় জানতে চায়। একপর্যায়ে ঘোড়াশাল রেল স্টেশন থেকে টান ঘোড়াশাল স্টেশনের মধ্যখানে এক নির্জন স্থানে নিয়ে গিয়ে স্বামীকে মারপিট করে স্ত্রীকে পালাক্রমে তিনজন মিলে গণধর্ষণ করে। একপর্যায়ে ওই বখাটেদের কাছ থেকে ছুটে এসে নির্যাতিতা ওই গৃহবধূর স্বামী ৯৯৯-এ কল দিলে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে পাঁচদোনা থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে।

পরিদর্শক জহিরুল ইসলাম আরও জানান, ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে ধর্ষকরা ভয়ভীতি দেখিয়ে একটি রিকশায় তুলে দিয়ে পাঁচদোনার দিকে নির্যাতিতা ওই গৃহবধূকে চলে যেতে বলে। গৃহবধূকে উদ্ধার করার পর তার কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে রাতেই অভিযান চালিয়ে রাজিব ও রিফাত মিয়াকে গ্রেপ্তার করা হয়। তবে এ ঘটনায় জড়িত আরেক ধর্ষকের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, রেলপথে এই ধর্ষণের ঘটনা হওয়ায় রোববার সকালে ভিকটিম ও গ্রেপ্তারকৃত দুই ধর্ষককে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষাসহ রেলওয়ে থানায় এই ঘটনার মামলা পক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

শাফিন / জামান

‎আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

আত্রাই নদী থেকে অবিবাহিত মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

মৌলভীবাজারে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

বারহাট্টায় এমপির হস্তক্ষেপে সংস্কার হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সড়ক

খুঁটির জোরে ডেপুটেশনে ৭ বছর পিডি: রাকাব এসইসিপি প্রকল্পে ৪২ কর্মচারীর কর্মবিরতিতে অচলাবস্থা

পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে

বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে গিয়ে পল্লী বিদ্যুতের কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ, খালিয়াজুরী থানায় মামলা

রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সাইফুদ্দিন রমিজকে হুমকি ও অপপ্রচার, থানায় জিডি

রাঙ্গুনিয়ায় দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিন যেন মেডিকেল বর্জ্যের ডাস্টবিন

মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যু