ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা আলহাজ শফিউল আলমের ইন্তেকাল


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৬-২-২০২২ রাত ৮:৩

সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ শফিউল আলম গতকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ভারতের চেন্নাইয়ের অ্যাপেলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

বীর মুক্তিযোদ্ধা মরহুম শফিউল আলম ৬ ফেব্রুয়ারি ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে তিনি বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে এ দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ অনার্স পাস করেন। তিনি সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক সমিতিতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে তিনি সভাপতি হিসেবেও সাউথ ল্যান্ড সেন্টার আগ্রাবাদ দোকান মালিক সমিতিতে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি আগ্রাবাদ রোটারি ক্লাব (2021-2022) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য। মরহুম শফিউল আলম স্ত্রী কাজী মাহবুবা বেগম, ২ ছেলে ফয়সাল আলম ও ফারজাম ফারাবী বিন আলম, একমাত্র মেয়ে ফাহিমা জব্বারসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিউল আলমের মৃত্যুতে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের সম্মিলিত পরিষদ ও মার্কেটের সকল দোকান মালিক ব্যবসায়ী ও কর্মচারীদের পক্ষ থেকে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আগামী ৭ই ফেব্রুয়ারি সোমবার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় সিডিএ ১ নং জামে মসজিদে বাদ জোহর প্রথম নামাজে জানাজা এবং দুপুর আড়াইটায় সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের সামনে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মরহুমের মরদেহ তার গ্রামের বাড়ি হাটহাজারী কাটিরহাটে নিয়ে তৃতীয় জানাজা সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির