কক্সবাজারে ডিবির অভিযানে ৮ কোটি টাকার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের ঈদগাঁহ ইসলামাবাদে একটি বাড়িতে অভিযান চালিয়ে আনুমানিক ৮ কোটি ২২ লাখ টাকা মূল্যের ২ লাখ ৭৪ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত আসামির নাম ঈদগাঁহ উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আওলিয়াবাদ গ্রামের চাঁদ মিয়ার ছেলে মো. হাসান (৫৪)।
রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ অভিযান পরিচালনা করা হয় জানিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়নের আওলিয়াবাদ গ্রামের হাসান এর বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি বিশেষ টিম। এ সময় হাসানকে গ্রেপ্তার করে তার বাড়ি তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে হাসানের দেখানো মতে ঘরের ভেতরে মাটির নিচে বিশেষ কৌশলে প্লাস্টিকের ড্রামে লুকানো এয়ার টাইট পলিব্যাগ এবং স্কচটেপে মোড়ানো ২৭ প্যাকেট থেকে প্রতি প্যাকেটে ১০ হাজার করে মোট ২ লাখ ৭০ হাজার পিস এবং একটি ভাঙ্গা প্যাকেটে ৪ হাজার পিস সহ মোট ২ লাখ ৭৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক মূল্য ৮ কোটি ২২ লাখ টাকা।
তিনি আরো জানান, এ সময় ইয়াবা পরিবহনে জড়িত একটি সিএনজি অটোরিকসা (কক্সবাজার-থ ১১-৯৮২৬) জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ। ইয়াবা উদ্ধারের ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
এমএসএম / জামান
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত
Link Copied