ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

বাঁশখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৭-২-২০২২ দুপুর ১:২০

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও ১২ কাউন্সিলরের শপথ গ্রহণ রোববার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে শপথ অনুষ্ঠানে বাঁশখালীর নবনির্বাচিত পৌর মেয়র অ্যাডভোকেট এসএম তোফাইল বিন হোসাইনকে শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মুহাম্মদ আশরাফ উদ্দিন।

পরে নবনির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানা (রুজি), রুজিনা আক্তার ও ছাদেকা নুর খানম বিউটিকে ও ১নং ওয়ার্ডের মোহাম্মদ আনসুর আলী, ২নং ওয়ার্ডের কাঞ্চন কুমার বড়ুয়া, ৩নং ওয়ার্ডের জমশেদ আলম, ৪নং ওয়ার্ডের আরিফ মাইনুদ্দিন, ৫নং ওয়ার্ডের মোহাম্মদ ইসহাক, ৬নং ওয়ার্ডের মোহাম্মদ আক্তার হোসেন, ৭নং ওয়ার্ডের আবদুল গফুর, ৮নং ওয়ার্ডের প্রণব কুমার দাশ এবং ৯নং ওয়ার্ডের বদিউল আলমসহ সংরক্ষিত ও সাধারণ  কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাখেন- বাঁশখালীর নবনির্বাচিত পৌর মেয়র অ্যাডভোকেট এসএম তোফাইল বিন হোসাইন ও কাউন্সিলরা। অনুষ্ঠানে জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তা, সাংবাদিকসহ, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি বাঁশখালী পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হন অ্যাডভোকেট এসএম তোফাইল বিন হোসাইন।
 
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট এস এম তোফাইল বিন হোসাইন ও কাউন্সিলররা বাঁশখালীর সাংসদ আলহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

শাফিন / জামান

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক

ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ