ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাউজানে প্রতিবন্ধী ভাতা আনতে গিয়ে নিখোঁজ রাশেদা


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ৭-২-২০২২ দুপুর ২:৪৫

ইশারা ভাষায় প্রতিবন্ধী ভাতা আনার ইঙ্গিত দিয়ে ঘর থেকে বের হয়েছিলেন বাক-প্রতিবন্ধী রাশেদা খাতুন (২৭)। গত বৃহস্পতিবার বেলা ১১টায় ঘর থেকে বের হলেও পাঁচ দিনেও সন্ধান মেলেনি তার। তিনি রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দলইনগর গ্রামের মৃত ছালেহ আহম্মেদের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার বেলা ১১টায় রাউজান গহিরাস্থ অগ্রণী ব্যাংকের শাখা থেকে প্রতিবন্ধী ভাতা নেয়ার ইঙ্গিত (ইশারা ভাষায়) দিয়ে ঘর থেকে বের হন রাশেদা খাতুন। ওই দিন তিনি আর বাড়ি ফেরেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে গতকাল রোববার রাউজান থানায় নিখোঁজ ডায়েরি করেছে তার পরিবার।

রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, বাক-প্রতিবন্ধী নারী নিখোঁজ হয়েছেন মর্মে ভাবি পরিচয়ে জেসমিন আকতার নামে এক নারী থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। ডায়েরিতে প্রতিবন্ধী ভাতা উত্তোলনের জন্য বের হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। নিখোঁজ বাক-প্রতিবন্ধী নারীকে উদ্ধারের চেষ্টা চলছে।

শাফিন / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান