রাজশাহীতে মহানগর ট্রাফিক পুলিশের অঘোষিত মাসিক স্লিপ বাণিজ্য চরমে
রাজশাহী মহানগর ট্রাফিক পুলিশের অঘোষিত মাসিক স্লিপ বাণিজ্যে এখন চরম পর্যায়ে। এ রকমই অভিযোগ উঠেছে আরএমপি ট্রাফিক বিভাগের বিরুদ্ধে। অদৃশ্য এই মাসোহারার কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অপরদিকে ফিটনেসবিহীন গাড়ি চলাচলে সড়কে বাড়ছে দুর্ঘটনা, প্রতিনিয়ত হচ্ছে প্রাণহানি।
অনুমোদনহীন গাড়ির ছড়াছড়ি এখন নগরজুড়ে। কিন্তু ট্রাফিক পুলিশ পড়ে আছে মোটরসাইকেলের পেছনে। নামকাওয়াস্তে মামলা প্রদান ও রাজস্ব আয় দেখিয়ে ব্যস্ত আছে মাসোহারা নিয়ে।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মহানগর ট্রাফিক পুলিশের অঘোষিত ক্যাশিয়ার কনস্টেবল রিপন, কনস্টেবল বেলালসহ আরো দু-একজন প্রতিটি স্পট থেকে মাসিক চাঁদা নেয়। অপরদিকে টিআই-১-এর অঘোষিত ক্যাশিয়ার আবু বাক্কারসহ আরো দু-একজন অদৃশ্য নিয়োগকৃত লোক বিভিন্ন স্থান থেকে মাসোহারা নেয় বলেও অভিযোগ পাওয়া যায়।
অনুসদ্ধানে জানা যায়, সিএনজি, ট্রাক, বাস, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নগুলো থেকে মোটা অংকের টাকা উত্তোলন করে তারা। মাসে ১০-১৫ লাখ টাকা মাসিক চাঁদা আসে বিভিন্ন স্থান থেকে। এদিকে, দূরপাল্লার বাস কাউন্টার থেকেও নেয়া হয় মাসিক চাঁদা। দিনের বেলায় নগরীতে চলাচল করা ইট-বালু বহনকারী ট্রাক মালিকদের নিকট থেকেও নেয়া হয় মাসিক চাঁদা। শুধুমাত্র ব্যাটারিচালিত রিকসা ও অটোরিকসায় মাসোয়ারা আসে ৩ লাখ টাকা, যা অফিসের প্রসিকিউশন সেকশনসহ অন্যরা ভাগ করে নেন। প্রতিটি অটোরিকসা থেকে মাসিক নেয়া হয় ৩০০ টাকা করে।
নগরী চলাচলকারী অবৈধ ভুটভুটি, নছিমন করিমন আটক করে আদায় করা টাকা, যা অফিসের কর্মরত কনস্টেবল নজরুলসহ অন্যান্যরা ভাগ করে নেন। এছাড়াও অফিসে বেলাল ও মাহমুদ নামের কনস্টেবল প্রতিনিয়ত আটক ট্রাক, বাসসহ বিভিন্ন ছোট বড় যানবাহনে দেনদরবার করে মোটা অংকের উৎকোচে ছেড়ে দেন। আর এদের দেনদরবারে সহযোগিতা করেন প্রসিকিউশন শাখার সার্জেন্ট মাহমুদের মোখিক নিয়োগ দেয়া একজন দালাল।
তবে ট্রাফিক বিভাগে নতুন নিয়মে সরাসরি টাকা জমা দেওয়া হয় ব্যাংকে। এতে কিছুটা অনিয়ম দুর্নীতি কমেছে। এই কৃতিত্বটা ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার অনির্বাণ চাকমার উপর বর্তায়। তিনি অনেক কড়াকড়ি নিয়ে ট্রাফিক বিভাগ পরিচালনা করায় অনেক অংশে অনিয়ম আর দূর্নীতি কমে এসেছে বলে জানা যায়। তবে থেমে নেই ফিটনেসবিহীন ভারী গাড়ির মাসিক চাঁদা। বহু ফিটনেসবিহীন গাড়ী এখন চলাচল করে শুধুমাত্র মাসিক চাঁদায়।
অনুসদ্ধানে জানা যায়, রাজশাহীর বাহিরে থেকে আসা ট্রাক আটক করে মোটা অংকের উৎকোচ ছেড়ে দেওয়া হয়। অন্যথায় চলে হয়রানি। চাঁপাইনবাবগঞ্জের রাইসমিলের ট্রাক মালিকদের নিকট থেকে নেওয়া হয় মাসোহারা। রাজশাহীতে অবস্থিত প্রতিটি মাইক্রো বাস থেকে নেওয়া হয় মাসিক। এছাড়াও ভাড়ায় চালিত প্রাইভেট কার, হাইস, মাইক্রোবাস স্ট্যান্ড থেকে নেওয় মাসোহারা।
এ বিষয়ে টি আই (ওয়ান) আতাউর আল কোরাইশী বলেন, এ বিষয় গুলো আমার জানা নেই। সব মিথ্যা কথা।কথা বললে আরএমপির মিডিয়া মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, এ ধরনের কোন অভিযোগ আমরা পাইনি। তবে কেউ এরুপ করলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কথা বলতে ট্রাফিকের উপ পুলিশ কমিশনার অনির্বাণ চাকমাকে ফোনে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
শাফিন / জামান
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ
Link Copied