পাংশায় ভাতিজার হাতুড়িপেটায় গুরুতর আহত চাচা
রাজবাড়ীর পাংশায় চাচাকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করেছে ভাতিজা আরিফুল ইসলাম (২৮)। আহত চাচা ছামছুল আলম মণ্ডল (৫২) একটি হাত ভেঙে ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত নিয়ে গুরুতর আহত অবস্থায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পাংশা মডেল থানায় একটি অভিযোগ করেছেন তিনি। আহত ছামছুল আলম উপজেলার স্বর্ণগড়া গ্রামেন মৃত তাজু মণ্ডলের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন ছামছুল আলম বলেন, গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার সময় আমি বাইসাইকেল যোগেন বাজারে জাবার উদ্দেশ্যে রওনা হই। এমন সময় আমার ভাতিজা আরিফুল ইসলাম (২৮) অতর্কিতভাবে আমার উপর হামলা চারিয়ে এলাপাতারী ভাবে হাতুড়ি পেটা করে পালিয়ে যায়।পরে আমি জানতে পারি আমার ভাই লুৎফর রহমান তার ছেলে আরিফুল ইসলামকে বিদেশ (ইতালি) পাঠানোর জন্য আমার মেয়ের জামাই ইটালি প্রবাসী হযরত প্রামাণিকের নিকট টাকা দেয়। আরিফুলকে বিদেশ নেয়ায় দেরি হওয়ায় আমার ভাই লুৎফরের নির্দেশে আমাকে মারপিট করে আরিফুল ইসলাম।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরুন কুমার পাল বলেন, গত ৩ ফেব্রুয়ারি গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। তার বাম হাতের দুটি হাড় ভেঙে গেছে এবং শরীরে মারাত্মকভাবে আহত করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত লুৎফর রহমান বলেন, আমার ছেলে আরিফুল ইসলামকে বিদেশ পাঠানোর জন্য প্রায় দুই বছর আগে হযরত প্রামাণিকে টাকা দিয়েছি। বিদেশ না নেওয়ায় এবং টাকা ফেরৎ না দেওয়ায় আমার ছেলে ছামছুল আলম মণ্ডল (আমার ভাই) কে মারপিট করেছে। তবে অভিযুক্ত আরিফুল ইসলামের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় ছামছুল আলম মন্ডল তার ভাই লুৎফর রহমান ও তার ছেলে আরিফুল ইসলামকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্দসাপেক্ষে মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে।
শাফিন / জামান
ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর
হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার
পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার
কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ