চাঁদাবাজির সময় হাতেনাতে ধরা পড়লো কুখ্যাত রাজিব ইসলাম
খেলনা পিস্তল ঠেকিয়ে বালি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, জনতার হাতে আটক হয়ে পুলিশের কাছে সোপর্দ
কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া বালুরঘাট এলাকায় এক চাঞ্চল্যকর ও নাটকীয় ঘটনার জন্ম দিয়েছে কুখ্যাত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী রাজিব ইসলাম (৩২)। স্থানীয় এক বালি ব্যবসায়ীর বুকে খেলনা পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি করার সময় রাজিবকে হাতেনাতে ধরে ফেলে উত্তেজিত জনতা। তবে তারা আইন নিজের হাতে তুলে না নিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে রাজিবকে পুলিশের হাতে তুলে দেয়।
নাম: রাজিব ইসলাম (৩২)পিতা: ইউসুফ আলী তালবাড়িয়া, মিরপুর, কুষ্টিয়া
খেলনা পিস্তল অপরাধের চাঁদাবাজি ও মাদক ব্যবসা
স্থানীয় সূত্রে জানা যায়, রাজিব দীর্ঘদিন ধরেই এলাকায় চাঁদাবাজি ও মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। তার ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস করত না। সম্প্রতি সে তালবাড়িয়া বালুরঘাট এলাকার এক বালি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে। ব্যবসায়ীর বুকে পিস্তল ঠেকিয়ে ভয় দেখানোর চেষ্টা করলে আশপাশের লোকজন ছুটে এসে রাজিবকে ধরে ফেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথমে উত্তেজনা ছড়িয়ে পড়লেও স্থানীয়রা ধৈর্য ও আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে রাজিবকে পুলিশের হাতে সোপর্দ করে। খবর পেয়ে মিরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
রাজিব ইসলামের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। তার নামে থানায় একাধিক মামলা তদন্তাধীন। এ ঘটনার পর নতুনভাবে মামলা রুজু করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “রাজিব অনেক দিন ধরেই এইসব কাজ করে আসছিল। কেউ কিছু বলার সাহস পেত না। এবার আমরা একসাথে প্রতিরোধ করেছি।
Aminur / Aminur
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত