রাণীশংকৈলে ওসির বাসায় চুরি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের নেকমরদ মহাসড়কের পার্শ্বে পৌর এলাকায় সার্কেল অফিস সংলগ্ন ওসি তদন্তের বাসায় চুরি সংঘটিত হয়েছে। গত শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। চুরির ঘটনায় ৬ লক্ষাধিক টাকার মালামাল খোয়া গেছে। সার্কেল অফিস সংলগ্ন ও খোদ ওসির বাসার নিচতলায় চুরির ঘটনা ভাবিয়ে তুলেছে স্থানীয়দের। এরকম একটি প্রশাসনিক কর্মকর্তার বাসভবনে চুরি হলে আর এ রহস্য উদ্ঘাটন না হলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কে দেবে- এমন প্রশ্ন সাধারণ মানুষের।
উল্লেখ্য, এ উপজেলায় মোটরসাইকেল ও গরুর মালিকদের সমঝোতা করে চলতে হচ্ছে। প্রশাসন কোনো উপকারে আসছে না তাদের। চুরির ঘটনায় জিডিও নিচ্ছে না থানা পুলিশ। লেহেম্বা গ্রামে ১১জানুয়ারি রঞ্জনের ১টি ষাঁড় গরু সন্ধ্যায় চুরি হয়। অনন্তপুর গ্রামের সাদেক আলীর ২টি গাভী সম্প্রতি চুরি হয়। গরুর কোনো খোঁজ না পাওয়ায় চোরের সাথে ৭ হাজার টাকা সমঝোতা করে ভান্ডারা গ্রাম থেকে গাভী ২টি উদ্ধার করেন গরুর মালিক।
১১ জানুয়ারি কাতিহার ধর্মসভা থেকে ভাংবাড়ী গ্রামের অলিন চন্দ্রের ১টি ডিসকভার, ৮ জানুয়ারি বলিদ্বারা বাজার থেকে আব্বাস আলীর ছেলে সলেমান আলীর ১টি হোন্ডা, প্রভাষক মনিরউজ্জামান মনির ডিসকভার ১৩৫ সিসি নেকমরদ এলাকা থেকে চুরি হয়। তা আবার চোরের সাথে দফারফা করে মোটা অংকের টাকা দিয়ে ফেরত পায়। এভাবে এ উপজেলায় অর্ধশতাধিক মোটরসাইকেল চোরের সাথে সমঝোতা করে ফেরত পেয়েছেন মোটরসাইকেলের মালিকরা।
গত ১৩ জানুয়ারি দুপুরে মীরডাঙ্গী এলাকার শিরিনের বাড়িতে চুরি হয়। আমজুয়ান চৌরাস্তায় সারের দোকানে লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়। ধর্মগড়, বাংলাগড়, কাতিহার, নেকমরদ, বলিদ্বারা এলাকায় ৫টি মোটরসাইকেল ও ২টি বাইসাইকেল চুরি হয়। ২টি গরু, ১টি মোটরসাইকেল সমঝোতার মাধ্যমে উদ্ধার হলেও বাকিগুলো উদ্ধারে সমঝোতার চেষ্টা চলছে।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাহিদ ইকবাল মুঠোফোনে জানান, ওসির বাসার নিচতলায় চুরির বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে আমার অফিসার গিয়ে প্রাথমিক তদন্ত করেছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied