ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে আগুনে পুড়ে ঘুমন্ত দুই শিশুর মৃত্যু


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৮-২-২০২২ দুপুর ১:১৬

চট্টগ্রামের বাঁশখালীতে বসতঘরে আগুনে পুড়ে ছাই হয়ে ঘুমন্ত দুই শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। ৭ ফেব্রুয়ারী দিবাগত রাত সাড়ে নয়টার দিকে বাঁশখালী উপজেলার ৭ নং সরল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম কাহারঘোনার আশিঘর পাড়া এলাকায় আব্দুস সামাদ মাঝির বাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়ায় অন্তত ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

তাছাড়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সিরাজুল ইসলাম পুত্র মোহাম্মদ ইদ্রিসের বসতঘর পুড়ে ছাই সহ তাঁর ছেলে মুহাম্মদ মিনহাজ (১২) ও ৩ বছরের শিশু কন্যা রুহি ঘুমন্তবস্থায় আগুনে পড়ে আঙ্গার হয়ে যায়।স্থানীয় ও প্রত্যক্যদর্শি সুত্রে জানা যায়, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নির সুত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান চতুর্দিকে ছড়িয়ে পড়লে ঘরের ভিতরে ঘুমন্ত থাকায় ইদ্রিসের দুই নিষ্পাপ শিশু আগুনে পুড়ে মৃত্যু বরণ করে।এতে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বাঁশখালীর ফায়ার সার্ভিস টিম লিডার নুরুল বাশার বলেন,বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নির সুত্রপাত হয়ে মুহূর্তেই আগুনের লেলিহান চতুর্দিকে ছড়ি পড়ে।ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।
ফায়ার সার্ভিস টিম ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ঘরের ভিতরে ঘুমন্ত থাকায় ইদ্রিসের এক ছেলে মুহাম্মদ মিনহাজ ও মেয়ে রুহি নামের দুই শিশুর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,কাহারঘোনার আশিঘর পাড়া এলাকায় বসতঘরে অগ্নি কাণ্ডের ঘটনায় ওই এলাকার মোহাম্মদ ইদ্রিসের বসতঘর পুড়ে ছাই হওয়াসহ দুই শিশু আগুনে পুড়ে আঙ্গার হয়ে যায়।আগুনে পুড়ে মৃত্যু বরণ করা দুই শিশুরা পরস্পর ভাই-বোন বলে জানা গেছে।

শাফিন / শাফিন

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন