ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শিশুদের মসজিদে আনতে উপহার চকোলেট ও স্কুলব্যাগ


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৮-২-২০২২ দুপুর ২:১৩

‘এই মসজিদে ১০ বছরের কম বয়সী শিশুরা নামাজে আসলে তাদের দেওয়া হবে চকোলেট ও চুইংগাম। এছাড়াও যে শিশু একাধারে ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তাকে একটি স্কুলব্যাগও উপহার দেওয়া হবে’- টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের আকালু গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের দেয়ালে ও আশপাশে  সাদা কাগজে এমনই লেখা টাঙানো হয়েছে। ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ নিয়েছেন মসজিদের ইমাম শরিফুল ইসলাম রানা।  

ইমাম শরিফুল ইসলাম বলেন, বর্তমান সময়টা ইন্টারনেটের যুগ। অপরদিকে, করোনাকালীন সময়ে দীর্ঘ ১৮ মাস ছিল শিশুদের স্কুল বন্ধ। এখনো বন্ধের রেশ কাটেনি। এই দীর্ঘ সময়টা অলসভাবে পার করছে কোমলমতি শিশুরা। তারা দিন দিন আসক্ত হচ্ছে মোবাইল গেমসে। মোবাইল গেমস খেলা থেকে আসক্তি মুক্ত করতে পাঁচ ওয়াক্ত নামাজ ও কোরআন শিক্ষার কোনো বিকল্প নেই। ওই সব শিশুকে মসজিদমুখী করতেই নেয়া হয়েছে এমন উদ্যোগ। এতে সহযোগিতা করেছেন মসজিদ কমিটির সভাপতি ও স্থানীয়রা। 

তিনি আরো বলেন, প্রায় এক বছর আগে লেখাটি লাগানো হয়েছে মসজিদের দেয়ালে। প্রথম দিকে শিশুরা না এলেও উপহার দেয়ার কথা শুনে ওরা খুব উৎসাহ নিয়ে ছুটে আসছে নামাজ আদায় করতে। মসজিদে আসার কারণে ওদের মোবাইল আসক্তি গেমস নেই বললেই চলে। সকলের সহযোগিতায় ওদের আরো কিছু উপহারসামগ্রী দেয়া হলে শিশুরা নামাজের দিকে ঝুঁকবে।

নামাজে আসা শিশু তামিম, বিজয়, লামি, আব্দুল্লাহ, নাঈম ও শিহাব বলে, চকোলেট, চুইংগাম ও স্কুলব্যাগ উপহার পেয়ে আমরা নিয়মিত নামাজ পড়তে আসি। খেলার সঙ্গীদেরও সাথে নিয়ে আসি নামাজের জন্য।

আকালু জামে মসজিদের সভাপতি মো. জাকারিয়া মণ্ডল বলেন, করোনাকালীন সময় থেকে আমাদের এমন উদ্যোগে শিশুরা স্মার্টফোন গেমস ছেড়ে মসজিদমুখী হচ্ছে। আমি যতদিন বেঁচে আছি এ উদ্যোগ চলমান থাকবে। 

ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মওলানা মুফতি শহিদুল ইসলাম ভূঞাপুরী বলেন, এমন উদ্যোগের বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। এটা সত্যিই প্রশংনীয় উদ্যোগ। আমি অচিরেই মসজিদে গিয়ে ওই শিশুদের সাথে নামাজ আদায় করব ইনশা আল্লাহ।

শাফিন / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার