চকরিয়ার সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা মালুম ঘাট নামক স্থানে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে দ্রুতগামী পিকআপের ধাক্কায় একই পরিবারের ৫ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা সবাই ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রিংভং হাসিনাপাড়ার বাসিন্দা মৃত সুরেশ চন্দ্র সুশীলের ছেলে অনুপম সুশীল (৪৩), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) এবং প্রলয় সুশীল (২৬)। আহতরা হলেন- মেয়ে হিরা রানী সুশীল(৩৮) ও রক্তিম সুশীল(৩৩)।
সুরেশ চন্দ্রের ছেলে প্লাবন সুশীল জানান, তাদের পিতার মৃত্যুর ১০ দিনের দিন অদ্য মঙ্গলবার কর্মস্নান উপলক্ষে বঙ্গবন্ধু সাফারি পার্কের সামেন ডুলাহাজারা মহাশ্মশানে যাওয়ার জন্য মহাসড়কের মালুম ঘাট নামক স্থান দিয়ে পারাপারের সময় চকরিয়া থেকে কক্সবাজারমুখী তরকারি বোঝাই দ্রুতগামী পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই চার ভাইয়ের মৃত্যু হয়। আহত ৩ জনকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে অপর ভাই প্রলয় সুশীলের মৃত্যু হয়।
মালুম ঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সাফায়ত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
শাফিন / জামান
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Link Copied