ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা পরিষদের অর্থ সহায়তা প্রদান


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৮-২-২০২২ বিকাল ৫:৩
চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নিহত দুই শিশু মিনহাজ ও রুহির পরিবারকে খাদ্যসামগ্রী, শীতবস্ত্র (কম্বল) ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাঁশখালী উপজেলা প্রশাসন। সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ৭নং সরল ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম কাহার বড়ঘোনা এলাকার আশিঘর পাড়ার আব্দুস সমদ মাঝির বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
অগ্নিকাণ্ডের ঘটনায় ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. ইদ্রিসের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় তার ছেলে মিনহাজ ও রুহিমণি নামে দুই শিশু আগুনে পুড়ে মারা যায়।
 
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ায় তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় মোহাম্মদ ইদ্রিসের দুই শিশু ঘরের ভেতরে ঘুমন্ত থাকায় মিনহাজ ও রুহিমণির মৃত্যু হয়।
 
অগ্নিকাণ্ডে নিহত দুই শিশু ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জমান চৌধুরী, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, ইউপি সদস্য মো. হারুন রশীদ ও স্থানীয় নেতৃবৃন্দ।
 
অগ্নিকাণ্ডের ফলে দুই শিশু মিনহাজ ও রুহিমণিকে মা-বাবার বুক থেকে কেড়ে নেয়ায় আকাশ ভারি হয়ে উঠেছে মিনহাজ ও রুহিমণির মা-বাবা ও স্বজনদের কান্নায়। শোকের মাতাম চলছে পুরো এলাকাজুড়ে।
 
উপজেলা পরিষদের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও নিহতের পরিবারকে নগদ ৪০ হাজার টাকাসহ খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

শাফিন / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন