কবি এসএম আব্দুর রউফের গীতিমঞ্জরী বইয়ের মোড়ক উন্মোচন
নওগাঁ জেলার ধামইরহাট ও পত্নীতলার উপজেলার স্বনামধন্য কবি, ধামইরহাট সরকারি এমএম কলেজের সহকারী অধ্যাপক, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের গীতিকার কবি এসএম আব্দুর রউফের ৯ম গ্রন্থ ‘গীতিমঞ্জরী’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। টেন স্টার সংগীত বিদ্যালয়ের উদ্যোগে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় কবির নিজ বাসভবনের উঠানে ‘গীতিমঞ্জরী’ বইয়ের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নজিপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিল্টন উদ্দীন।
বিটিভির বিশিষ্ট সংগীতশিল্পী কামরুল হাসান কাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক পত্নীতলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা। বিশেষ অতিথি হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলম আলী, সঞ্চালক প্রণব দাস মিঠু, বিশিষ্ট সুরকার ও সংগীতশিল্পী এমদাদুল হক ইমন, লুৎফর রহমান, নওগাঁ লেখক পরিষদের সম্পাদক আব্দুল মজিদ, সিনিয়র সাংবাদিক এমএ মালেক, নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবু মুছা স্বপন, পত্নীতলা প্রেসক্লাবে সভাপতি বুলবুল চৌধুরী, নজিপুর প্রেসক্লাবে সভাপতি ফরহাদ হোসেন, সাংবাদিক রায়হান রেজা, জাহিদ হাসান, মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় কবি তার লেখা ৯ম গ্রন্থ ‘গীতিমঞ্জরী’ বই ও ১টি করে মাস্ক উপস্থিত সকলকে প্রদান করেন।
কবি এসএম আব্দুর রউফ তার কবি জীবনে, ২০১০ সালে সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য ‘শিশু কবি রবি’ সাহিত্য পুরস্কার ও ২০১৬ সালে ‘প্রেরণা’ সাহিত্য পুরস্কার ও ২০১৭ সালে নওগাঁ লেখক পরিষদ কর্তৃক ‘বরেন্দ্রভূমি’ সাহিত্য পুরস্কার লাভ করেন।
শাফিন / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ