নোবিপ্রবির উপাচার্যকে সাবেক উপাচার্যের দুর্নীতির অভিযোগ তদন্তের সহযোগিতার জন্য দুদকের চিঠি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ দিদার উল আলমকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।দুদকের নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফেরদৌসী আহসানের স্বাক্ষরিত চিঠিতে ১০ ফেব্রুয়ারী, ২০২২ এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.এম অহিদুজ্জামান কর্তৃক সংঘটিত অন্যায়, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় রেকর্ডপত্র পাঠানোর জন্য বলা হয়েছে।
চিঠিতে ১৭টি বিষয়ে রেকর্ডপত্র চাওয়া হয়েছে। সেগুলো হলোঃ ১.নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর সাবেক উপাচার্য অধ্যাপক ড.এম অহিদুজ্জামান এর কর্মকালীন তার বিদেশ সফর (চেক প্রজাতন্ত্র, ফ্রান্স,ইতালি,সুইজারল্যান্ড, ইতালি,জাপান ইত্যাদি) ভ্রমণসূচি ও খরচের বিবরণী সংক্রান্ত রেকর্ডপত্র
২. সাবেক উপাচার্য অধ্যাপক ড.এম অহিদুজ্জামান এর ব্যবহৃত গাড়ি ক্রয় ও ব্যবহার সংক্রান্ত রেকর্ডপত্র,গাড়ি ক্রয়ে ইউজিসির অনুমোদিত বরাদ্দপত্র,গাড়ি প্রাক্কলন, গাড়ি ক্রয় সংক্রান্ত রেকর্ডপত্র। ৩.সাবেক উপাচার্য অধ্যাপক ড.এম অহিদুজ্জামান এর গাড়িচালক মনির হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগ ও পরবর্তী স্থায়ী নিয়োগের রেকর্ডপত্র ও তার বেতন ভাতার বিস্তারিত বিবরণ এবং গাড়িচালক মনির হোসেন কোথায় গাড়ি পরিচালনা করেছেন তার রেকর্ডপত্র
৪.সাবেক উপাচার্য অধ্যাপক ড.এম অহিদুজ্জামান এর সময়কালে ইতালি থেকে লিফট ক্রয়সংক্রান্ত রেকর্ডপত্র, ইতালি ভ্রমণের খরচসংক্রান্ত রেকর্ডপত্র ও লিফট সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তির রেকর্ডপত্র। ৫.সাবেক উপাচার্য অধ্যাপক ড.এম অহিদুজ্জামানের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্বপালনকালীন পারিতোষিকের বিবরণ
৬.সাবেক উপাচার্য অধ্যাপক ড.এম অহিদুজ্জামান কর্তৃক জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজের নিয়োগ ও অন্যান্য কর্মকাণ্ডে অংশগ্রহণ বাবদ টিএ ও ডিএ এর বিবরণ। ৭.সাবেক উপাচার্য অধ্যাপক ড.এম অহিদুজ্জামান এর সময়কালে হাইকোর্টের রিট এর জন্য আইনজীবী নিয়োগ ও এতে বিশ্ববিদ্যালয়ের খরচের বিবরণ ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র।
৮.সাবেক উপাচার্য অধ্যাপক ড.এম অহিদুজ্জামান এর সময়কালে উপাচার্যের বাংলোর কৃষিপণ্য, গবাদি পশু,হাস-মুরগি, মাছ চাষে আয়/ব্যয়ের বিবরণ ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র। ৯.সাবেক উপাচার্য অধ্যাপক ড.এম অহিদুজ্জামান যোগদানের পর ঢাকা ও বরিশাল/ঝালকাঠিতে ভ্রমণের কারণ ও ভ্রমণে বিশ্ববিদ্যালয়ের ব্যয়ের বিবরণ ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র। ১০.২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা বাবদ সাবেক উপাচার্য অধ্যাপক ড.এম অহিদুজ্জামানের পারিতোষিক গ্রহণের বিবরণ ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র।
১১..সাবেক উপাচার্য অধ্যাপক ড.এম অহিদুজ্জামানের কর্মকালীন ইম্প্রেস মানি বাবদ উপাচার্যের অফিস ও বাসভবনের জন্য ব্যয়িত ও বরাদ্দকৃত অর্থের বিবরণ ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র।
১২.সাবেক উপাচার্য অধ্যাপক ড.এম অহিদুজ্জামানের কর্মকালীন উপাচার্যের বাসভবন এয়ারমার্ক সংক্রান্ত বিবরণ ও রেকর্ড এবং বাড়িভাড়া বাবদ অর্থগ্রহণের বিবরণ ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র।১৩..সাবেক উপাচার্য অধ্যাপক ড.এম অহিদুজ্জামানের সময়ে ১৯ জন শিক্ষকের চুক্তিভিত্তিক নিয়োগ ও ৪০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের রেকর্ড ও চুক্তিভিত্তিক নিয়োগের নীতিমালা
১৪.সাবেক উপাচার্য অধ্যাপক ড.এম অহিদুজ্জামানের সময়ে অডিট সেলের প্রধানে নিয়োগ সংক্রান্ত রেকর্ড ও সহকারী পরিচালকে নিয়োগ সংক্রান্ত রেকর্ড। ১৫.সাবেক উপাচার্য অধ্যাপক ড.এম অহিদুজ্জামানের সময়ে পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কার্স দপ্তরের পরিচালক পদে নিজাম উদ্দিনকে চুক্তিভিত্তিক নিয়োগ, সহকারী প্রোগ্রামার পদে জাকির হোসেন,প্রধান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে আল আহাদ ও এলডি পদে আরিফকে নিয়োগ সংক্রান্ত রেকর্ড
১৬.চিফ মেডিকেল অফিসার পদে ডা.মোখলেছ উজ্জ জামানকে নিয়োগ সংক্রান্ত রেকর্ডপত্র ও নীতিমালা। ১৭.সাবেক উপাচার্য অধ্যাপক ড.এম অহিদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম তদন্তে বিশ্ববিদ্যালয়ের তদন্ত সংক্রান্ত তথ্য ও তদন্ত প্রতিবেদনের সত্যায়িত কপি ও রেকর্ডপত্র।
শাফিন / জামান
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী
নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ
নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল
বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন
পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত
Link Copied