ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

এইচএসসির ফল ১২-১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশের প্রস্তাব


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-২-২০২২ দুপুর ৩:২৬

এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফল ফেব্রুয়ারি মাসের ১২ থেকে ১৪ তারিখের মধ্যে প্রকাশ করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। এসময়ের মধ্যে ফলাফল প্রকাশে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী সময় নির্ধারণ করলে আগামী দু-একদিনের মধ্যে তা জানিয়ে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট মাধ্যমে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি নিতে ঢাকা শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে বৈঠক হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, গত সপ্তাহের শেষের দিকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবে ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির ফলাফল প্রকাশে প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সরকারি বিদ্যালয়) সৈয়দ ইমামুল হোসেন বুধবার  বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রধানমন্ত্রীর সময় চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। গত সপ্তাহের শেষের দিকে এই প্রস্তাব পাঠানো হয়েছে।
তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সময় দিলে গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

তবে ঢাকা শিক্ষা বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বুধবার বলেন, আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এ সময় উল্লেখ করে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে আগামী শনি অথবা রোববার ফলাফল প্রকাশের সম্ভাবনা বেশি বলেও জানান তিনি।

শাফিন / শাফিন

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

‎আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল

‎নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ

৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ

মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে

বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন

কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম

বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাদিবসে শহীদ নাজমুল আহসান হলে বৃক্ষরোপণ কর্মসূচি