পাটগ্রামে নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠিত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৭ ইউনিয়নে চেয়ারম্যান ও সংরক্ষিত (নারী) ওয়ার্ড এবং সাধারণ ওয়ার্ডের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে চেয়ারম্যানগণ এবং পাটগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার হোসেন এমপি অডিটোরিয়ামে ইউপি সদস্যগণের শপথ গ্রহণ সম্পন্ন হয়।
পাটগ্রাম উপজেলার ৭ ইউনিয়নের চেয়ারম্যানরা হলেন- শ্রীরামপুর ইউনিয়নের রফিকুল ইসলাম, পাটগ্রাম ইউনিয়নের মোকলেছুর রহমান, জগতবেড় ইউনিয়নের মোস্তাফিজুর রহমান সোহেল, কুচিলবাড়ি ইউনিয়নের হামিদুল হক, জোংড়া ইউনিয়নের মজিবর রহমান, দহগ্রাম ইউনিয়নের হাবিবুর রহমান হাবিব ও বুড়িমারী ইউনিয়নের তাহাজুল ইসলাম মিঠু। এসব ইউনিয়নে গত ৫ জানুয়ারি ভোট গ্রহণ করা হয়। চেয়ারম্যানগণকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. আবু জাফর।
পাটগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি অডিটোরিয়ামে সংরক্ষিত (নারী) ওয়ার্ড এবং সাধারণ ওয়ার্ডে নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার হোসেন এমপি, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, পাটগ্রাম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিলু, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক প্রমুখ।
শাফিন / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied