বাখরাবাদের অভিযানে ৩০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ব্রাহ্মণবাড়িয়ায় বাখরাবাদের অভিযানে ৩০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং অবৈধ সংযোগ নেয়ার দায়ে ৮ জন গ্রাহককে জরিমানা করা হয়। অভিযানে ১ হাজার ফুট অবৈধ গ্যাস সঞ্চালন পাইপ উচ্ছেদ করা হয়। পাশাপাশি ১ কি.মি দৈর্ঘ্য অবৈধ গ্যাস সঞ্চালন পাইপ অকার্যকর করে চিহ্নিত করা হয়। বুধবার (৯ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস। বাখরাবাদের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় ও কুমিল্লা প্রধান কার্যালয়ের ভিজিল্যান্স টিমের যৌথভাবে পরিচালিত এ অভিযানে বাখরাবাদের ঊর্ধ্বতম কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে নিয়মিত অভিযান পরিচালনা করছে। গত জানুয়ারি মাসে সাঁড়াশি অভিযানের মাধ্যমে শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বুধবার সকালে জেলার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরার কপালিপাড়া ও মীরহাটি আলমপাড়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘ এক হাজার ফুট অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ করা হয়। পাশাপাশি আরে ১ কি.মি দৈর্ঘ্য অবৈধ গ্যাসের নেটওয়ার্ক অকার্যকর করে চিহ্নিত করে রাখা হয়। সার্বিক অভিযানে ওই এলাকায় ৩০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করার জন্য ৮ জন গ্রাহককে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজার (ইএস শাখা) প্রকৌশলী শফিকুল হক জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে আমাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
শাফিন / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন