বিরামপুরে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেশের স্বনামধন্য ও বহুল প্রচারিত, সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৩ বছরে পদার্পণ উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কেক কর্তন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে বিরামপুর পৌরসভা হলরুমে প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ডক্টর নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু।
দৈনিক যুগান্তরের বিরামপুর উপজেলা প্রতিনিধি প্রভাষক মশিহুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, উপাধ্যক্ষ মেসবাউল হক, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আকরাম হোসেন, ইউপি চেয়ারম্যান রহমত আলী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলজার হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বকুল প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিরামপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ, হাকিমপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং বিরামপুর উপজেলা সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কেক কাটার পর যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের আত্মার শান্তি কামনা এবং যমুনা গ্রুপের বর্তমান চেয়ারম্যান ও যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম, যুগান্তরের সম্পাদক সাইফুল আলমসহ যুগান্তর পরিবারের সকলের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শাফিন / জামান
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ
প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে জয়পুরহাট সরকারি কলেজের ৪ রোভারের ১৫০ কিলোমিটার পদযাত্রা শুরু
Link Copied