ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ওসি কামাল উদ্দিন


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১০-২-২০২২ দুপুর ১:৪৮

চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম কাহারঘোনা আশিঘরপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মানবিক সহযোগিতা দিলেন ওসি কামাল উদ্দিন। ব্যক্তিগত ফান্ড থেকে নগদ অর্থ ও শীতবস্ত্র (কম্বল) দিয়ে মানবিক সহায়তা প্রদান করেন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠত্ব অর্জনকারী বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিন।

ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত দুই শিশু মিনহাজ ও রুহিমণির মা-বাবা ও স্বজনদের সান্ত্বনা দেন ওসি কামাল উদ্দিন। এ সময় সাথে ছিলেন- থানার ওসি (তদন্ত) আজিজুল ইসলাম, রাশেদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় ধনশালীদের ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি মানবিক সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মানবিক সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে পুলিশ যে জনতার সুখ-দুঃখের সাথী, পুলিশ অসহায় মানুষের বন্ধু; তা প্রমাণ করে দিলেন মানবতার ফেরিওয়ালা বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন।

শাফিন / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন