ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার বিনেরপোতায় সপ্তাহব্যাপী শ্মশান কালীপূজা ও মেলা শুরু


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১০-২-২০২২ দুপুর ৪:১৫

সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতায় সপ্তাহব্যাপী শুরু হয়েছে শ্মশান কালীপূজা ও মেলা। প্রতি বছরের মতো এবারো বসেছে মেলা। সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে জমে উঠেছে এই মেলা। মেলায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, বাড়ছে করোনার ঝুঁকি।

এদিকে, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সারাদেশে স্কুল-কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। অন্যদিকে মেলার মতো বিনোদনমূলক নানা অনুষ্ঠান নিয়ে মেতে উঠেছে সাতক্ষীরা সদরের বিনেরপোতার এই আনন্দ মেলা। এ মেলায় হাজারো শিশু-কিশোর আবালবৃদ্ধবনিতার উপচেপড়া ভিড় দেখলে মনে হবে না যে, দেশে করোনা বলে কিছু আছে।

গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে মেলায় সরজমিন গিয়ে দেখা যায় হাজার হাজার মানুষের সমাগম। মেলায় আগত কিছু কিছু মানুষের মুখে মাস্ক থাকলেও অনেকের মুখে মাস্ক নেই। মানা হচ্ছে না দূরত্ব। এ মেলায় বিনোদনের জন্য বসিয়েছে নাগরদোলা। কিন্তু বিনোদন উপভোগ করতে এসে দুর্ঘটনার শিকার হন অনেকে। এ ব্যাপারে আয়োজক কমিটির কাউকে খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, মেলা চলছে এ বিষয়ে আমার জানা নেই। তবে মেলার কোনো অনুমতিও নেই। আমরা খোঁজখবর নিচ্ছি।

সদর উপজেলা নির্বাহী অফিসার ফোন না ধরায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শাফিন / জামান

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা