ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে গ্রামপুলিশের তিন দিনের প্রশিক্ষণ সমাপ্ত


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ১০-২-২০২২ দুপুর ৪:৪০
গোপালগঞ্জের কাশিয়ানীতে ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ বাহিনীর সদস্যগণের জন্য তিন দিনব্যাপী ‘আইনশৃঙ্খলা রক্ষায় গ্রামপুলিশের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সনদপত্র দেয়ার মাধ্যমে প্রশিক্ষণ সমাপ্ত হয়। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে তিন দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা। তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায়। কোর্স সমন্বয়কারী ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোরশেদুল ইসলাম। উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের ১২০ জন গ্রাম পুলিশ এ প্রশিক্ষণে অংশ নেন।
 
এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট মো. মামুন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, কাশিয়ানী থানার ওসি (তদন্ত) মুহাম্মাদ ফিরোজ আলম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন উপস্থিত ছিলেন। 

শাফিন / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ