ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নাচোলে স্মার্ট কার্ড বিতরণ


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ১০-২-২০২২ দুপুর ৪:৫৪
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। কার্ড বিতরণের আলোচনা সভায়  সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি। উপস্থিত ছিলেন- ৪টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণ, ইউপি সদস্য, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
নির্বাচন অফিসার জানান, আজ উপজেলা পরিষদের জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ১০০ জনের  মাঝে কার্ড বিতরণ করা হলো।  আগামী ১২ ফেব্রুয়ারি থেকে পর্যায়ক্রমে পৌরসভা ও প্রতিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ জায়গায় কার্ড বিতরণ করা হবে।
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন অফিসার রোকাব আলী দেওয়ান।

শাফিন / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত