তানোরে চাচা-চাচিকে কুপিয়ে জখম
রাজশাহীর তানোরের আমশো গ্রামের হুরমত আলী (৪৩) এবং তার স্ত্রী নিলুমা বেগমকে এলোপাতাড়ি মারপিট ও কুপিয়ে জখম করা হয়েছে। বিবাদী নিয়াদ আলী (৩৬) ও তার আপন ভাই-ভাবি গুরুতর জখম করে। গত মঙ্গলবার হুরমত আলী বাদী হয়ে নিয়াদ আলী ও পুলিশ সদস্য জাকির আলীসহ ৫ জনকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।
গত ৫ ফেব্রুয়ারি শনিবার বিকেলে তানোরের আমশো মহল্লায় এ ঘটনা ঘটেছে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার বিকেলে নিয়াদ আলী ও তার বাহিনী নিয়ে জোরপূর্বক তার চাচা হুরমত ও চাচি নিলুফা বেগমকে বাড়ির উঠান দিয়ে পানি নিষ্কাশনের পথ তৈরি করা নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। এ সময় হুরমত আলী ও তার পরিবারের লোকজন নিষেধ করতে গেলে নিয়াদ আলীসহ তার পরিবার দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা করে। এতে হুরমত আলী ও তার স্ত্রী নিলুফা বেগম জখম হন। এদের মধ্যে নিলুফা বেগম ও হুরমতের অবস্থা আশঙ্কাজনক। তারা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, নিয়াদ আলী তার ভাই পুলিশ সদস্য জাকির আলীর দাপটে নিজ চাচা ও চাচির মাথায় আঘাত করে। হুমমতকে ৩৮টা সেলাই দিয়েছেন বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
এদিকে খবর পেয়ে তানোর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ইন্তাজ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকবুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাফিন / জামান
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার
নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
Link Copied