ছাত্র উপদেষ্টার পর শাবি প্রক্টরকে অব্যাহতি
এবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবিরকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইলকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আলমগীর কবীরকে ব্যক্তিগত ও পারিবারিক কারণে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইলকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি দায়িত্ব পালনকালে বিধিমোতাবেক দায়িত্বভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাপ্রাপ্ত হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ১৫ জানুয়ারি বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্টের পদত্যাগসহ তিনদফা দাবিতে গোলচত্বরে আন্দোলনরত ছিল শিক্ষার্থীরা। চলমান এ আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমদ ও প্রক্টর ড. মো. আলমগীর কবীরের উপস্থিতিতে হামলা চালায় ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এরপরই বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ও প্রক্টরের পদত্যাগের দাবি জানায় শিক্ষার্থীরা। এছাড়া ১৬ জানুয়ারি সন্ধ্যায় আইআইসিটি ভবনে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ অবরুদ্ধ হলে পুলিশি হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ এনে পুনরায় ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ও প্রক্টরের পদত্যাগের দাবি জানায় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গত ৬ ফেব্রুয়ারি রেজিস্ট্রার দপ্তর থেকে প্রেরিত এক অফিস আদেশে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক পদ থেকে অধ্যাপক জহীর উদ্দিন আহমদকে অব্যাহতি দেয়া হয়।
নতুন দায়িত্বে আসেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন। এরপর ১০ ফেব্রুয়ারি প্রক্টরকেও অব্যাহতি দেয়া হলো।
জামান / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা
‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা
ইউজিসির গবেষণা অর্থায়ন নির্দেশিকার বৈষম্যমূলক বিধান প্রত্যাহারের দাবিতে পাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন
ডিআইইউ ইংলিশ ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রনি সম্পাদক মাহমুদুল
কুবির রসায়ন বিভাগের ৪১ শিক্ষার্থীকে বিসিকের ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ
সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত
গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ