স্কুলছাত্রীকে আটকে রেখে দলবেঁধে ধর্ষণ, ৪ যুবক গ্রেপ্তার
নড়াইলে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে নড়াইল শহরের ভওয়াখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেপ্তার চার যুবক হলো- খুলনার তেরখাদা উপজেলার আকলে গ্রামের নাজিম বিশ্বাস (২০), নড়াইলের কালিয়া উপজেলার শুক্তগ্রামের আলী হোসেন (২০), নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের করমচন্দ্রপুর গ্রামের মো. কাদের (২০) ও নড়াইল শহরের ভওয়াখালী গ্রামের মো. রুবেল সরদার (১৯)। তারা সবাই ভওয়াখালী এলাকায় ভাড়া বাসায় থাকে।
পুলিশ সূত্রে জানা গেছে, মা-বাবার সঙ্গে রাগারাগি করে মেয়েটি গত ৫ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হয়। নড়াইল শহর থেকে একটি ইজিবাইকে উঠে ৮ কিলোমিটার তুলরামপুরের দিকে যায়। সেখান থেকে আবার একই ইজিবাইকে নড়াইল শহরে ফিরে আসে। তখন ইজিবাইক চালক নাজিম বিশ্বাস বিষয়টি বুঝতে পেরে তাকে বাসায় নিয়ে যায়। এরপর আরেক বাসায় নেয়। সেখানে গ্রেপ্তার হওয়া যুবকেরা আটকে রেখে তাকে ধর্ষণ করে।
এদিকে, মেয়ে অপহরণের ঘটনায় বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে নড়াইল সদর থানায় মামলা করেন মেয়েটির মা।
নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ পুলিশ পরিদর্শক শিমুল কুমার দাস জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে মেয়েটির অবস্থান শনাক্ত করে মামলা হওয়ার এক ঘণ্টার মধ্যে বুধবার রাতে মেয়েটিকে উদ্ধার করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত কবির বলেন, আসামিরা থানায় এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তাদের রিমান্ডের আবেদন করা হয়েছে। মেয়েটিকে পরীক্ষা করানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা
Link Copied