ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির ‘রেড কোরাল কুকরি’ জীবিত উদ্ধার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১১-২-২০২২ দুপুর ১:৪

ঠাকুরগাঁও সদর উপজেলা ভুল্লী বড় বালিয়া থেকে প্রথমবারের মতো জীবিত উদ্ধার করা হয়েছে বিরল প্রজাতির ‘রেড কোরাল কুকরি’ সাপ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার বড় বালিয়া এলাকার জয়নাল নামে এক ব্যক্তি সাপটিকে  রাস্তা থেকে  উদ্ধার করেন। সাপটি দেখার জন্য শত শত মানুষ ভিড় জমান সেখানে।  

বন্যপ্রাণী সংরক্ষক ও উদ্ধারকারী সহিদুল ইসলাম (বিএসএস) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সহিদুল ইসলাম বলেন, ‘স্থানীয়রা সাপটিকে দেখতে পেয়ে না মেরে আটক করেন এবং আমাকে খবর দেন। আগামীকাল সেখানে গিয়ে সাপটিকে উদ্ধার করব। এরই মধ্যে এই সাপটি বাংলাদেশে রেকর্ডসহ আন্তর্জাতিক গবেষণা পত্রে প্রকাশ পেয়েছে। মানুষ এখন মোটামুটিভাবে সচেতন হয়েছেন। সাপ দেখলে না মেরে উদ্ধারকারীকে ফোন দিচ্ছেন তারা।

বালিয়া ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টু বলেন, খবর পেয়ে সাপটিকে হেফাজতে রাখা হয়েছে। জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। পরবর্তীতে নির্দেশনা পেলে সাপটির ভাগ্য নির্ধারণ হবে।

জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, বিষয়টি জেনেছি। ঢাকার সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলাপ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
‘

উল্লেখ্য, এর আগে পুরো পৃথিবীতে মাত্র ২০-২২ বার এ সাপের দেখা মিলেছে বলে জানা গেছে। গত তিন মাসে দেশে পাঁচবার দেখে মিলেছে এ সাপের। পাঁচবারেই দেখা মিলেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। গত ৭ ফেব্রুয়ারি একই এলাকা থেকে আহত অবস্থায় পঞ্চগড় তথা বাংলাদেশে মধ্যে প্রথমবারের মতো উদ্ধার হয় এই সাপ। পরে ২৬ ফেব্রুয়ারি সদর উপজেলার চাকলাহাট এলাকা থেকে দ্বিতীয়বারের মতো মৃত অবস্থায়, ২০ এপ্রিল টুনিরহাট এলাকা থেকে তৃতীয়বারের মতো জীবিত এবং ১০ মে একই এলাকা থেকে চতুর্থবারের মত মৃত অবস্থায় উদ্ধার হয় এ প্রজাতির সাপ।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে