এখন থেকে অফিস সময়ানুযায়ী চলবে জবির সব দপ্তর, বন্ধ থাকবে ক্লাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল ইনস্টিটিউট, বিভাগ, দপ্তর স্বাস্থ্যবিধি প্রতিপালন করে পূর্বের অফিস সময়ানুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। তবে ক্লাসসমূহ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ,মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে আগামী ১৭ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ, দপ্তর অফিস সময়ানুযায়ী সকাল ৮টা থেকে বিকেল৪ টা পর্যন্ত খোলা থাকবে এবং যথারীতি সকল রুটে পরিবহন চলাচল করবে।
তবে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে পূর্বের বন্ধের ধারাবাহিকতায় ৩০ জুন পর্যন্ত ক্লাসসমূহ বন্ধ থাকবে। এ সময়ে শিক্ষার্থীদের নিজ নিজ বাসস্থানে অবস্থান এবং বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রমের সাথে সংযুক্ত থাকার জন্য বলা হয়েছে।
এমএসএম / জামান
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
Link Copied