ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম আইনজীবী সমিতির নতুন সভাপতি হাসেম, সম্পাদক জিয়া


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১১-২-২০২২ দুপুর ৩:৩৫

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাসেম সভাপতি পদে এবং এডভোকেট এএইচএম জিয়া উদ্দীন টানা তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এই নির্বাচনে ১৯টি পদের মধ্যে ১০ টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃত্বাধীন প্যানেল  সমন্বিত পরিষদ থেকে বিজয়ী হয়েছে । সিঃ সহ- সভাপতি ও সহ-সাধারণ সম্পাদকসহ  ৯ পদে নির্বাচিত হয়েছে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল। 

গত বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত এই নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি শফিকুল্লাহ (ঐক্য), সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজ উদ্দীন হায়দার (সমন্বয়), সহ-সাধারণ সম্পাদক এরশাদুল রহমান রিটু (ঐক্য),  অর্থ সম্পাদক সালাউদ্দিন মনসুর রিমু (সমন্বয়),  পাঠাগার সম্পাদক সাংস্কৃতিক ও ক্রীড়া  সম্পাদক  লায়লা নুর (ঐক্য) এবং তথ্য প্রযুক্তি ও আইটি সম্পাদক মেজবাহ উদ্দিন দোয়েল (সমন্বয়) থেকে নির্বাচিত হয়েছে।

১০টি সদস্য পদে যথাক্রমে  তৌহিদুল বারী (ঐক্য), রোকনুজ্জামান মুন্না (সমন্বয়), খোরশেদ আলম (সমন্বয়), মোস্তফা করিম (ঐক্য), তৌহিদুল ইসলাম (ঐক্য), আবদুল্লাহ আল মামুন (ঐক্য), বিলকিস আরা মিতা (ঐক্য)  আইনুল কামাল (ঐক্য), শ্যামল চৌধুরী (সমন্বয়) ও সেলিনা আকতার (সমন্বয়) থেকে নির্বাচিত হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট  রেজাউল করিম চৌধুরী জানান, প্রায় ৭ হাজার আইনজীবীর এই সংগঠনে  ৫ হাজার ২০০ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করছে ৪ হাজার ১৯৩ জন। সকাল ৯ টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত।

এমএসএম / এমএসএম

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ