ঢাবির প্রথম বর্ষের সশরীরে ক্লাস ২২ ফেব্রুয়ারি
আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে একাডেমিক কার্যক্রম শুরু হবে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তিকৃত ১ম বর্ষ (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের সশরীরে শ্রেণি কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ২২ ফেব্রুয়ারি ২০২২ (মঙ্গলবার) থেকে পুনরায় শুরু হবে। এছাড়া, অন্যান্য বর্ষের পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাসমূহ চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম জানান, শিক্ষক-শিক্ষার্থীর মতামতের উপর নির্ভর করে অন্যান্য বর্ষের ক্লাস পরীক্ষা ইতোমধ্যে চলমান রয়েছে। সে অনুযায়ী ক্লাস-পরীক্ষা চলবে। নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এখনো ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি বলে তাদের জন্য এমন নির্দেশনা দেয়া হয়েছে। সরকার জাতীয়ভাবে যদি ছুটির নির্দেশনা দেয় তাহলে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ও ছুটি বাড়াতে পারে।
জামান / জামান
পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু
নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন
কুবির হলে জুনিয়রকে রাতভর র্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ
পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ
এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ
বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী
আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক