ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদাবাজি ও ফসল নষ্ট করার মামলায় শ্রীঘরে ধামইরহাটের আলোচিত ডাক্তার মাজেদুর


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১১-২-২০২২ দুপুর ৩:৫৭

নওগাঁর ধামইরহাটের আলোচিত ডাক্তার, স্বাস্থ্য বিভাগের সাবেক সহকারী পরিচালক ডা. মাজেদুর রহমানকে একটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আলোচিত এই ডাক্তার মাজেদুর জেলহাজতে যাওয়ায় গাংরা গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাটনা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল গোফফার গাংরা মৌজার  আরএস ৪০নং খতিয়ানে ১১৩ ও ১১৪ দাগে ৫৩ শতাংশ জমিতে সরিষা রোপণ করেন। উক্ত জমিতে চাষ করতে হলে দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন ডাক্তার মাজেদুর গং, যা দিতে অপারগতা প্রকাশ করেন ভুক্তভোগী আব্দুল গোফফার। এতে ডাক্তার মাজেদুর গং ক্ষিপ্ত হয়ে গত ১৭/১২/২০২১ তারিখ দুপুর ২টার দিকে ডাক্তার মাজেদুরের নেতৃত্বে বিভিন্ন লাঠিয়াল বাহিনী নিয়ে এসে সমস্ত জমির সরিষা ক্ষেত ধ্বংস করে দেয়। অভিযোগ নিয়ে প্রথমে ধামইরহাট থানায় উপস্থিত হলে তৎকালীন ওসি (সদ্য বদলি হওয়া) অফিসার ইনচার্জ কেএম রাকিবুল হুদা মামলা নিতে গড়িমসি করলে বাদী আদালতের শরণাপন্ন হলে আদালত কর্তৃক আদিষ্ট হয়ে ওসি পরবর্তীতে চলতি বছরের ১৬ জানুয়ারি মামলাটি রেকর্ড করেন। ওই মামলায় গত ৮ ফেব্রুয়ারি ধামইরহাট থানা পুলিশ ডাক্তার মাজেদুরকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম জানান, ধামইরহাট থানায় আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু