ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বকশীগঞ্জে পৌর মেয়রের উদ্যোগে বিনামূল্যে জন্ম সনদ বিতরণ


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ১১-২-২০২২ দুপুর ৪:৪৮
জামালপুরের বকশীগঞ্জে ১ থেকে ৪৫ দিনের মধ্যে জন্ম নেয়া শিশুদের বিনামূল্যে জন্ম সনদ বিতরণ অনুষ্ঠানে ৪১টি শিশুর জন্ম নিবন্ধন সনদ বিতরণ করা হয়েছে। এছাড়াও নিবন্ধিত প্রত্যেক শিশুর জন্য উপহার হিসেবে বেডশীট বিতরণ করা হয়।
 
পৌরসভার মেয়রের কার্যালয়ে জন্ম নিবন্ধন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলরুবা আহমেদ।
 
বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত, পৌর সচিব নুরুল আমিন, সহকারী প্রকৌশলী শফি উদ্দিন, পৌর কাউন্সিলর মিজানুর রহমান, হাসিবুর রহমান বাবুল, হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
 
বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর বিনামূল্যে জন্ম সনদ বিতরণী অনুষ্ঠানে ঘোষণা দেন, ১ থেকে ৪৫ দিনের মধ্যে কেউ জন্ম নিবন্ধন করলে ওই পরিবারের পৌরকর মওকুফ করা হবে।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান