ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে হাতির তাণ্ডবে চা বাগান শ্রমিকের বসতঘর লণ্ডভণ্ড


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১-২-২০২২ বিকাল ৫:৫
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতির পাল তাণ্ডব চালিয়ে চাঁদপুর পুকুরিয়া বেলগাঁও চা বাগানের শ্রমিকের ঘর তছনছ করে দেয়। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে একটি বন্যহাতির পাল এসে হঠাৎ তাণ্ডব চালিয়ে চা বাগানে কর্মরত দুই শ্রমিক গেদু মিয়া ও জসিম উদ্দিনের মাটির তৈরি টিনশেডের দুটি বসতঘর লণ্ডভণ্ড করে দেয়।
 
চা বাগানের ম্যানেজার কাজী সোহেল রানা বলেন, বন্যহাতির পাল এসে বাগানে কর্মরত শ্রমিক গেদু মিয়া ও জসিম উদ্দিনের বসতঘরের দেয়াল ভেঙে লণ্ডভণ্ড করে দিয়েছে। এ সময় অন্য শ্রমিকরা ভয়ে ঘর থেকে বের হয়ে পালিয়ে যায়।
 
এ বিষয়ে চা বাগান ফ্যাক্টরির ব্যবস্থাপক আবুল বাশার দৈনিক সকালের সময়ের বাঁশখালী প্রতিবেদককে জানান, বন্যহাতির পাল রাতে তাণ্ডব চালিয়ে চা বাগানে কর্মরত গেদু মিয়া ও জসিম উদ্দিন নামে দুই শ্রমিকের বসতঘরের মাটির দেয়াল গুঁড়িয়ে দিয়েছে। তবে বাগানের কোনো ক্ষতি করেননি বলেও জানান আবুল বাশার।
 
তিনি আরো জানান, বন্যহাতিরা প্রায় সময় চা বাগান এলাকায় এলেও তেমন ক্ষতি করে না। কিন্তু বৃহস্পতিবার রাতে হাতির পাল এসে দুই শ্রমিকের বসতঘরের দেয়াল গুঁড়িয়ে দিয়েছে।
 
উল্লেখ্য, বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে প্রাণহানি ও বসতঘর ভাংচুরসহ ক্ষেত-খামারের ফসলাদির ক্ষয়ক্ষতি প্রতিনিয়তই ঘটছে। বিভিন্ন সময় হাতির পাল লোকালয়ে ঢুকে পড়ার দৃশ্য চোখে পড়ার মতো। চরম আতংকে দিনাতিপাত করছেন স্থানীয় জনসাধারণ।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন