চট্টগ্রামে বিপুল অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ যুবক গ্রেফতার
নগরের বাকলিয়া থেকে বিপুল পরিমান ভিওআইপি সরঞ্জামসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে ময়দার মিল এলাকার কাশেম ম্যানশনের ৫ম তলায় এ অভিযান চালায়। র্যাবের দাবি, গ্রেফতার বদরুদ্দোজা (৩৬) দীর্ঘ দিন ধরে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করে রাষ্ট্রের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আসছে।
গ্রেফতার বদরুদ্দোজা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্যম কাঞ্চনা এলাকার শফিকুর রহমানের পুত্র। র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, গ্রেফতার বদরুদ্দোজা তার ছোট ভাই নুরুল হুদাকে নিয়ে ২০০৪ সাল থেকে লাইসেন্স বিহীন অবৈধ ভিওআইপি ব্যবসা করে রাষ্ট্রের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। গতকাল তার চট্টগ্রাম নগরস্থ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় অবৈধ ভিওআইপি ব্যবসার কাজে ব্যবহৃত অত্যাধুনিক ভিওআইপি ব্যবসার তিনটি মেশিন, চারটি ল্যাপটপ, একটি ট্যাব, আটটি রাউটার, ১৩৫০ টি মোবাইল সিম, এক ব্যাগ সিম কার্ডের খালি প্যাকেট, একটি সিসি ক্যামেরা, একটি আইপিএস মেশিন, দুইটি কী বোর্ড ও চারটি মাউস, একটি চার্জার ও চারটি মাল্টিপ্লাগ, একটি পেইনড্রাইভ ও পাঁচটি মডেম, একটি আইপিএস ব্যাটারী এবং চারটি ল্যাপটপের এয়ারকুলার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অবৈধ ভিওআইপির আনুমানিক মূল্য ৫৫ লক্ষ টাকা।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied