আটকে পড়া প্রবাসীদের ইকামা ও ভিসার মেয়াদ বাড়াল সৌদি আরব
করোনা ভাইরাস মহামারীর ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীদের ইকামা, এক্সিট ও রি-অ্যান্ট্রি ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব। বিনামূল্যে ২ জুন পর্যন্ত এই ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে। গত সোমবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এ খবর জানিয়েছে সৌদি গেজেট।
খবরে বলা হয়েছে, সৌদি আরবের বাদশাহ সালমানের নির্দেশে ভিসার মেয়াদ বাড়ানোর অনুমতি দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী। পাশাপাশি একই সময়ের মধ্যে ভিজিট ভিসার মেয়াদও বাড়ানো হয়েছে। মহামারীতে সৌদি আরবের নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত ও অর্থনৈতিক ও আর্থিক প্রভাব কমিয়ে আনতে সরকারি পদক্ষেপের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এসপিএর খবর অনুসারে, সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট (জাওয়াজাত) ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে। জাতীয় ইনফরমেশন সেন্টারের সহযোগিতায় স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ বাড়ানো হবে।
জামান / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন