ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় আহত সবজি ব্যবসায়ীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-২-২০২২ দুপুর ১২:২৯

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা বিশ্বরোড এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় আহত মো. রোস্তম আলী (৩৭) নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ভাই মোহাম্মদ আলী জানান, আমার ভাই যাত্রাবাড়ী আড়তে সবজি ব্যবসায়ী ছিলেন। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর যাত্রাবাড়ী কাজলা বিশ্বরোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী পিকআপভ্যান তাকে ধাক্কা দেয়। পরে এলাকার লোকজন আমাদের খবর দিলে আমরা গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেলের ১০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ব্যবসায়ী রোস্তম আলী যাত্রাবাড়ী এলাকার দনিয়া সনটেক রোডে থাকতেন। তিনি এক মেয়ের বাবা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে পিকআপভ্যানের ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় এসেছিলেন। শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।

জামান / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব