রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী হামলায় আহত ইউসুফ আলীর চিরবিদায়
রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত প্রবাসী মো. ইউসুফ আলী (৪৫) ১১ দিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে হার মেনেই চিরকালের জন্য বিদায় নিয়েছেন। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি রাতে প্রবাসী ইউসুফ আলীর স্ত্রী শাহিনুর আকতার বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে বিবাদী করা হয়েছে। পরে একই দিন রাতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা একই ইউনিয়নের বগাবিলী গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. মামুন (৩২) ও একই এলাকার মৃত তোফায়েল আহমদের ছেলে আবু বক্কর (৪৮)। পরদিন দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইউসুফ আলী উপজেলার রাজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বগাবিলী গ্রামের আবদুল হাকিমের ছেলে, স্থানীয় ইউপি সদস্য এবং রাজানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু তৈয়বের বড় ভাই। গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি।
হামলার বিষয়ে ইউপি সদস্য আবু তৈয়ব বলেন, গেল নির্বাচনে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী আজগর। নির্বাচনের পর থেকে আজগরের নেতৃত্বে সংঘবদ্ধ সন্ত্রাসী দল প্রবাসী শফিউল, সিএনজিচালক হৃদয় সন্ত্রাসীরা আমার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে এ বিষয়ে থানায় মামলা দায়ের করি। এবার তাদের হামলায় গুরুতর আহত হয়ে মৃত্যু হয়েছে আমার বড় ভাই ইউসুফের, যিনি মাত্র কয়েক মাস আগে প্রবাস থেকে দেশে এসেছিলেন।
গত ৯ ফেব্রুয়ারি নগরীর পার্কভিউ হাসপাতালে গিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ইউসুফ আলীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী বলেন, মামলার পর এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
শাফিন / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied