লাল কাপড়ের সংকেতে রক্ষা পেল উত্তরা এক্সপ্রেস
রাজশাহীর আড়ানীতে রেললাইন ভাঙ্গার কারণে এই রুটের সকল ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দেয়া হয়। শনিবার (১২ ফেব্রয়ারি) সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ থাকে। কিন্ত রেললাইন ভাঙ্গায় যোগাযোগ বন্ধ থাকার বিষয়টি না জানার কারণে লাল কাপড়ের সংকেতে রক্ষা পেল রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেসের প্রায় এক হাজার যাত্রী।
জানা যায়, রাজশাহী রুটের বাঘা উপজেলার আড়ানী বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে প্রায় ৯ ইঞ্চি রেললাইন ভাঙ্গা দেখতে পায় আড়ানী-পুঠিয়া সড়কের রেলের অস্থায়ী গেটম্যান লায়েব উদ্দিন। বিষয়টি আড়ানী রেলস্টেশনের মাস্টারকে অবগত করার আগেই পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস আড়ানী স্টেশন থেকে ছেড়ে চলে আসে। এ সময় দ্রুত লায়েব উদ্দিনসহ স্থানীয়রা লাল কাপড় উড়িয়ে ট্রেনটি ভাঙ্গা স্থান থেকে ৫০০ মিটার দূরে থামিয়ে দিতে সক্ষম হন। শনিবার সকাল ১০টার পর থেকে রাজশাহী রুটের সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হলে রেললাইন মেরামতের কাজ তাৎক্ষনিক শুরু করা হয়েছে।
আড়ানী-পুঠিয়া সড়কের রেলের অস্থায়ী গেটম্যান লায়েব উদ্দিন বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আড়ানী স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি রেললাইন ভাঙ্গা স্থান থেকে ৫০০ মিটার আগে থামিয়ে দেয়া হয়। এ থেকে রক্ষা পান ট্রেনের হাজারো যাত্রী।
এ বিষয়ে আড়ানী রেলস্টেশনের মাস্টার সদরুল আলম বলেন, রেললাইন ভাঙ্গার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় লাল কাপড় উড়িয়ে রাজমাহীগামী উত্তরা এক্রপ্রেস টেনটি থামিয়ে রাখা হয়।
পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুৃমার তালুকদার জানান, দ্রুত ভাঙা স্থান মেরামতের পর বেলা ১১টা ৪০ মিনিটি থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।
শাফিন / জামান
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
আন্তর্জাতিক মানবাধিকার সস্মেলন ২০২৬ যোগদান করবেন সাংবাদিক ও আন্তজার্তিক মানবাধিকারকর্মী চাইথোয়াইমং মারমা
লালমনিরহাটে ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
Link Copied