ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে সামাজিক সংগঠন সুপ্ত প্রতিভার কমিটি গঠন


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১২-২-২০২২ দুপুর ৪:২৭
চট্টগ্রামের মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন 'সুপ্ত প্রতিভা'র নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সুপ্ত প্রতিভার নিজস্ব কার্যালয়ে সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আগামী এক বছরের জন্য কামরুল ইসলামকে সভাপতি এবং কাজী মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক এর দায়িত্ব দেয়া হয়।
 
কাজী শহীদুল ইসলাম এর সঞ্চালনায় এবং মিরাজ উদ্দিন মিশুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার, কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ মহিলা কলেজ গভর্নিং বডির সভাপতি রাশেদা আক্তার মুন্নী, সংগঠনের উপদেষ্টা সাহাব উদ্দিন, প্রতিষ্ঠাতা আল শাহরিয়ার হাসান সহ অন্যান্যরা।
২৩ সদস্যদের এই কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আবুল কালাম আজাদ, আজিম উদ্দিন রুবেল, নূরনবী শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল নূর রিয়াজ, আব্দুল আল জোবায়ের, সাকিব হোসেন হৃদয়, সাংগঠনিক সম্পাদক কাজী শহীদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, অর্থ সম্পাদক মোঃ নুর সালমান লিমন, প্রচার সম্পাদক শাহরিয়ার হোসেন ইমন সহ অন্যান্যরা।
 
এইসময় বক্তারা বলেন, অত্যন্ত সুনামের সাথে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সংগঠনটি। ইতোমধ্যে সুপ্ত প্রতিভা শিক্ষা বৃত্তি, মাদক, সন্ত্রাস মুক্ত সমাজ গঠনসহ পরিবেশ সচেতনতা, সামাজিক কু-সংস্থার দুর করণ ও দূর্নীতিমুক্ত সমাজ গঠন করার লক্ষ্যে অনেক কর্মসূচি পালন করেছে। সংগঠনটি অতীতের ন্যায় আরো বেশি সামাজিক কাজে নিজেদের সম্পৃক্ত করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

শাফিন / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত