ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে মারধর, থানায় অভিযোগ


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১২-২-২০২২ দুপুর ৪:৫৩

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ধামরাইয়ে ইসরাফিল (৬৫) ও তার ছেলে মাসুদ রানার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলার সময় ইসরাফিলরে স্ত্রী ঠেকাতে এলে তাকে শ্লীলতাহানি ও বেধড়ক মারপিট করে হামলাকারীরা। ঘটনাটি ঘটেছে উপজেলার কুশুরা ইউনিয়নের বান্নন বড়পাড়া গ্রামে।

এ ঘটনায় নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞতনামা আসামি করে ধামরাই থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ইসরাফিলের ছেলে মাসুদ রানা। বর্তমানে তারা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আসামিরা হলেন- সানোয়ার (৩৫) পিতা-মৃত গণি বেপারী। আ. মান্নান (৫০) পিতা-অজ্ঞাত। জুয়েল (৩০) পিতা-মৃত গণি বেপারী। শহিদুল ইসলাম (৩৮) পিতা-অজ্ঞাত।মোমিন (২৭) পিতা-আঃ মান্নান। রুনা (২৪) পিতা-ইব্রাহিম। পারভীন (৩৭) পিতা-মৃত গণি বেপারী। লতা (৪৭) স্বামী-ইব্রাহিম। শওকত (৪০) পিতা-অজ্ঞাত সর্ব সাং-বান্নল, থানা,ধামরাই, জেলা-ঢাকা।

অভিযোগ সূত্রে জানা যায়, আসামিদের সাথে দীর্ঘদিন যাবৎ জায়গা জমি নিয়ে শত্রুতা চলছিলো,শত্রুতার এক পর্যায় গত ১১/০২/২০২২ তারিখ সকালের দিকে ববিাদীগন পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা,লোহার বড়,দা,ছ্যান,চাপাতি দেশীয় নিয়ে ইসরাফিলের বসত বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে,ইসরাফিল গালিগালাজ করতে নিষেধ করলে ইসরাফিলের ওপর হামলা করে,ইসরাফিলকে মারধরের এক পর্যায় ইসরাফিলের স্ত্রী ও ছেলে মাসুদ এগিয়ে আসলে তাদের কে ও মারধর করে। পরে তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে বিবাদীগন তাদের প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।

এ বিষয়ে অভিযোগ কারী মাসুদ রানা শনিবার (১২ ফেব্রুয়ারি) বলেন, বিবাদীগণ অনেক ক্ষমতাধর ও খারাপ প্রকৃতির লোক, তারা যে কোনো সময় আমার এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে,পরিশেষে তিনি ন্যায় বিচারের দাবি জানান প্রশাসনের নিকট।

 বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন,তদন্ত চলছে,তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

শাফিন / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত