নোবিপ্রবির রয়্যাল ইকোনমিকস ক্লাবের ২০২২-২৩ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘রয়্যাল ইকোনমিকস ক্লাব’-এর তৃতীয় কার্যনির্বাহী কমিটি ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অর্থনীতি বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী কামরুদ্দুজা সিফাত ও আশরাফ উদ্দীন যথাক্রমে প্রেসিডেন্ট ও সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন। শনিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় অনলাইন প্লাটফর্ম জুমে আয়োজিত রয়্যাল ইকোনমিকস ক্লাবের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভায় ক্লাবটির তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন আল জোবায়ের জিসান ও আফসানা আক্তার। অনুষ্ঠানে ক্লাবের বিগত দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির সামগ্রিক কার্যক্রম উপস্থাপনা করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক জয় ভৌমিক। এরপর বিদায়ী কমিটির সভাপতি সত্যজিত চক্রবর্তী নবনির্বাচিত রয়্যাল ইকোনমিকস ক্লাবের তৃতীয় কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন৷ এ সময়ে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মুহাইমিনুল ইসলাম ও আহসানুল হক, লিটন চন্দ্র ভৌমিক এবং প্রভাষক মো. গোলাম কিবরিয়া, আখতার ইমাম, আফরিদা জিন্নুরাইন উর্বী এবং সংগঠনটির বিভিন্ন পর্যায়ে সদস্যরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন- ভাইস প্রেসিডেন্ট পদে মো. নুরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি ফারজানা আক্তার, ট্রেজারার পদে মো. রিদওয়ান, অর্গানাইজিং সেক্রেটারি পদে কাজী তানজিদুল ইসলাম, ডেপুটি অর্গানাইজিং সেক্রেটারি পদে মো. আল জোবায়ের, পাবলিক রিলেশন সেক্রেটারি পদে রফিকুল ইসলাম, ডিজাইন এন্ড পাবলিকেশন্স সেক্রেটারি পদে প্রত্যয় চাকমা, ডেপুটি ডিজাইন এন্ড পাবলিকেশন্স সম্পাদক পদে তামান্না আক্তার, রিসার্চ সেক্রেটারি পদে স্মর্ণিকা ঘোষ, ডেপুটি রিসার্চ সেক্রেটারি পদে আফসানা আক্তার।
এছাড়াও ক্লাবের এক্সিকিউটিভ পদে নির্বাচিত হয়েছেন- মো. ফাহাদ হোসেন, এস আরাফাত অয়ন, রিয়াজুল কবির তালুকদার, আজমীর হোসাইন (পিয়াস), সাইদুল হক ফয়সাল, সামসু্ল আলম অনিক, তাসমিয়া বিনতে ছাদেক, কাউছার আহমেদ হিমেল, সুমাইয়া সামস, আজিজ মাহমুদ রিজান, সৃজিতা চাকমা।
নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা শেষে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মুহাইমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক আহসানুল হক, প্রভাষক মো. গোলাম কিবরিয়া, প্রভাষক আফরিদা জিন্নুরাইন উর্বী ও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিউদ্দিন খন্দকার সজীব। এসময়ে তারা রয়্যাল ইকোনোমিকস ক্লাবের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।
রয়্যাল ইকোনোমিকস ক্লাবের বিদায়ী সভাপতি সত্যজিত চক্রবর্তী বলেন, একদল স্বতঃস্ফূর্ত এবং নিবেদিত ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠন করা হয়েছে নতুন ২০২২-২৩ কমিটি। শুরুতেই নব দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি।
ক্লাবের সাথে আমার দীর্ঘ পথচলায় আমি অনেককিছু শিখতে পেরেছি, নিজের সীমাবদ্ধতা এবং সেগুলো কাটানোর উপায় বুঝতে শিখেছি। আমি নিশ্চিত জীবনের বিভিন্ন সময়ে এ শিক্ষা কাজে আসবে। আরো অনেক দূর এগিয়ে যাক প্রিয় রয়েল ইকোনমিক্স ক্লাব তথা আমাদের প্রিয় অর্থনীতি বিভাগ।
বিদায়ী সাধারণ সম্পাদক জয় ভৌমিক বলেন, পড়াশুনার পাশাপাশি বিভিন্ন ক্লাবিং এক্সপেরিয়েন্স থাকলে নিজের পাঠ্যপুস্তক বহির্ভূত অনেক দক্ষতা যেমন তৈরি হয় সেই সাথে চাকরির বাজারে নিজেকে একধাপ এগিয়ে রাখা যায়। তাই নবীন যারা অর্থনীতি বিভাগে আসবেন তাদের যেহেতু নিজস্ব ক্লাব আছে সেখানেই চাইলেই তারা ক্লাবিং শুরু করতে পারে তবে হ্যাঁ পড়াশুনা ঠিক রেখে। সর্বোপরি নতূন কমিটিতে যারা স্থান পেয়েছে তাদের সবাইকে অনেক শুভকামনা রইলো। আশা করি তাদের হাত ধরেই রয়্যাল ইকোনোমিক্স ক্লাব অনন্য উচ্চতায় পৌঁছে যাবে।
নবনির্বাচিত সভাপতি কামরুদ্দুজা সিফাত বলেন, আমার কাছে অর্থনীতি হচ্ছে আটপৌরে জীবনের গল্প। তাই, আমাদের প্রধান লক্ষ্য থাকবে নানাবিধ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অর্থনীতিকে বিভাগের শিক্ষার্থী ও ক্ষেত্রবিশেষে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের মাঝেও বোধগম্য ও উপভোগ্য করে নিজেদেরকে দক্ষ কর্মশক্তি হিসেবে প্রস্তুত করা।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আশরাফ উদ্দীন বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য ক্লাব 'রয়্যাল ইকোনোমিকস ক্লাবে'র কার্যনির্বাহী কমিটি ২০২২-২৩ এর সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়া অবশ্যই গৌরবের। এজন্য কৃতজ্ঞতা জানাতে চাই উপদেষ্টা মণ্ডলীর শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি। সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকদের দিকনির্দেশনায় এই ক্লাবকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। সহযাত্রী হিসেবে বর্তমান কমিটির একঝাঁক উদ্যমী সদস্য আছেন। যাদের সাথে নিয়েই আমাদের পথচলা। রয়্যাল ইকোনোমিকস ক্লাবের ক্রমাগত সফলতা কামনা করি।
শাফিন / জামান
সুইডেনের 'ইউনিভার্সিটি অব গাভলে' সফরে ইবি প্রতিনিধি দল
শেকৃবিতে সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ প্রক্টর ও ট্রেজারারের বিরুদ্ধে
পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়: শিক্ষা ও গবেষণার মান নিয়ে বিতর্ক কতটুকু যৌক্তিক?
টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ
ন্যাচার ইনডেক্স র্যাঙ্কিংয়ে জায়গা পায়নি পাবিপ্রবি
ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প
ঢাকার বিভিন্ন পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন গবির ১৮ ভেটেরিনারি শিক্ষার্থী
ঈদ ও গ্রীষ্মকালীন উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে পাবিপ্রবি
পোষা প্রাণী পালনে কেন আগ্রহী হচ্ছে নতুন প্রজন্ম?
সহকারী অধ্যাপক আমির হোসেন ডিআইইউ'র বর্ষসেরা শিক্ষক নির্বাচিত
পবিপ্রবির উপ-উপাচার্য হেমায়েত জাহানকে ‘অবাঞ্ছিত’ ঘোষনা করে মানববন্ধন
গবির ভেটেরিনারি শিক্ষার্থীদের পপুলার এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম পরিদর্শন
টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি
Link Copied