রাউজানে ৬টি ট্রান্সফরমার চুরি : বন্ধ সেচ, দিশেহারা কৃষক
চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের পশ্চিম কদলপুর এলাকায় পানির সেচ প্রকল্পের জন্য বসানো বৈদ্যুতিক লাইনের খুঁটি থেকে ৬টি ট্রান্সফরমার চুরি হয়েছে। ট্রান্সফরমার চুরি কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার বিপাকে পড়েছেন কৃষকরা। সঠিক সময়ে জমিতে সেচ দিতে না পারার কারণে চলতি মৌসুমে হুমকির মুখে পড়েছে বোরো আবাদ।
গত ২ ফেব্রুয়ারি বুধবার রাতে উপজেলার কদলপুর ইউনিয়নে ৩টি ট্রান্সফরমার চুরি হয়। এছাড়াও নোয়াপাড়ার ইউনিয়নের গরিব উল্ল্যাহ পাড়া থেকে ১টি ও উবলং এলাকা থেকে আরো ২টি ট্রান্সফরমার চুরির হওয়ার খবর মিলেছে। কদলপুরে ট্রান্সফরমার চুরির ঘটনায় কৃষক সৈয়দ আবদুল কাদের রাউজান থানায় একটি অভিযোগ করেছেন বলে তিনি জানান।
জানা গেছে, কৃষক সৈয়দ আবদুল কাদেরের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ জামানত বাবদ ১৮ হাজার টাকা নিয়ে সেচ প্রকল্পের জন্য ১৫ কেভি ক্ষমতাসম্পন্ন ৩টি ট্রান্সফরামার স্থাপন করে। কিন্তু পশ্চিম কদলপুর মগবিল ও মেয়াইব্যা বিলের পাশের খালের গভীরতা কম থাকায় অন্যত্র বসানোর জন্য আরো অনেক বেশি তারের প্রয়োজন। উক্ত তারের জন্য চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর নোয়াপাড়াস্থ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজারের বরাবর আবেদন করা হলেও ফ্রি তার সরবরাহ করা হয়নি।
কৃষক সৈয়দ আবদুল কাদের জানিয়েছেন, চুরির ঘটনার পর পুনরায় তিনটি ট্রান্সফরমার বসাতে পল্লী বিদ্যুৎ সমিতিকে আবেদন করলে চুরি হওয়া ট্রান্সফমারের মীল্য বাবদ ২ লাখ ১৬ হাজার টাকা দাবি করেন তারা। একদিকে ২ লাখ ১৬ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার জন্য পল্লী বিদ্যুতের চাপ, অপরদিকে সেচ প্রকল্পের আওতায় কৃষিজমিতে সেচের পানি সরবরাহ করতে হিমশিম খেতে হচ্ছে কৃষকদের।
শাফিন / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন