মোংলায় প্রতারক শ্রাবণের ষড়যন্ত্রের শিকার অসহায় নারীসহ অসংখ্য মানুষ
বাগেরহাটের মোংলায় অসহায় এক নারীকে ঘায়েল করতে মিথ্যা অভিযোগে নানা রকম ষড়যন্ত্রমূলক বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছে চিহ্নিত এক প্রতারকের বিরুদ্ধে। পৌর শহরের স্থায়ী বন্দর এলাকার বাসিন্দা শিউলী ইয়াসমিনকে জড়িয়ে নানা রকম অপবাদ দিয়ে তার সম্মানহানীর ঘটনায় ওই প্রতারকের বিচার চেয়েছেন ভুক্তভোগী নারী। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে ওই প্রতারকের বিচার চান তিনি। এছাড়া প্রতিকার চেয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরেও বন্দর এলাকার চিহ্নিত প্রতারক মো. সোহেল মাহমুদ ওরফে শ্রাবণের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে জয়যাত্রা টেলিভিশনের পরিচয়বহন করে বন্দর এলাকায় শ্রাবণ মাদকের রমরমা ব্যবসা ও আড্ডা গড়ে তোলেন। শ্রাবনের এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দা শিউলী ইয়াসমিন ও তার স্বামী দেলোয়ার হোসেন। এরপর থেকেই তাদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠেন ওই প্রতারক কথিত সংবাদকর্মী পরিচয়দানকারী শ্রাবণ। এছাড়া শিউলির নামে বন্দর কর্তৃপক্ষের জমিতে দেয়া বরাদ্দকৃত দোকান বাতিল করতে ওই শ্রাবণ নানা রকম ষড়যন্ত্র করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
স্থায়ী বন্দর এলাকার বাসিন্দা অভিজিৎ সরকার, গনেশ চন্দ্র ভৌমিক, মো. সুমন, জনি, আকলিমা ও মনিরা বেগমসহ একাধিক ব্যক্তি জানান, সোহেল মাহমুদ ওরফে শ্রাবণ জয়যাত্রা টেলিভিশনের পরিচয় দিয়ে চাঁদাবাজীসহ এলাকায় মাদকের রমরমা ব্যবসা করে আসছিলে। তার ওই সব অপকর্মের প্রতিবাদ করায় বিভিন্ন লোকের নামে মামলাসহ সামাজিকভাবে তাদের নানাভাবে হয়রানি করে আসছে প্রতারক শ্রাবণ। এমনকি তাদের স্বাক্ষর জাল করে শিউলি ও তার স্বামী দেলোয়ারের বিরুদ্ধে বন্দর ককর্তৃপক্ষের বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়া হয়েছে। এসব অভিযোগে তারা স্বাক্ষর করেননি উল্লেখ করে কথিত সংবাদকর্মী শ্রাবণের বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ প্রশাসনের ১২টি দপ্তরে তারা লিখিত অভিযোগ দিয়েছেন।
এদিকে ভুয়া সংবাদকর্মী আখ্যা দিয়ে শ্রাবণের হাত থেকে পরিত্রাণ পেতে মোংলা প্রেসক্লাবে এর আগে একাধিকবার সংবাদ সম্মেলনও করেছেন এলাকাবাসী। তাপরও থেমে নেই শ্রাবণ। নানা অপকর্মের সাথে জড়িত থেকে চরম বিতর্কিত ও প্রতারক শ্রাবণ নিজেকে সংবাদকর্মীর পরিচয় দিয়ে এবং তার ভাই ম্যাজিস্ট্রেট সেই ভয়-দাপট দেখিয়ে লোকজনকে একের পর এক হয়রারি করে আসছে বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে আরো বলেন, আমরা বন্দরের জায়গা বরাদ্দ নিয়ে বসতঘর ও দোকানপাট দিয়ে পরিবার-পরিজন নিয়ে চলে আসছি। এখন শ্রাবণ আমাদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করছেন। তাকে চাহিদা অনুযায়ী চাঁদা না নিলে আমাদের স্থাপনা উচ্ছেদ করে দেবে বলে হুমকি দিচ্ছে। তার সাথে নাকি বন্দরের কর্মকর্তাদের ভালো সম্পর্ক, তাও বলছে শ্রাবণ।
এ বিষয়ে অভিযুক্ত ও কথিত সংবাদকর্মী শ্রাবণ বলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে তার সবই মিথ্যা ও বানোয়াট।
এমএসএম / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
Link Copied