ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে মারধর, থানায় অভিযোগ


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১২-২-২০২২ রাত ৯:৪২

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ধামরাইয়ে ইসরাফিল (৬৫) ও তার ছেলের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলার সময় ইসরাফিলের স্ত্রী ঠেকাতে এলে তাকে শ্লীলতাহানি ও বেধড়ক মারপিট করে হামলাকারীরা। ঘটনাটি ঘটেছে উপজেলার কুশুরা ইউনিয়নের বান্নন গ্রামে।

এ ঘটনায় নয়জনের নাম উল্লেখ্য করে অজ্ঞতনামা আসামী করে ধামরাই থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ইসরাফিলের ছেলে মাসুদ রানা। বর্তমানে তারা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আসামিরা হলেন- সানোয়ার (৩৫) পিতা-মৃত গণি বেপারী। আঃ মান্নান (৫০) পিতা-অজ্ঞাত। জুয়েল (৩০) পিতা-মৃত গণি বেপারী। শহিদুল ইসলাম (৩৮) পিতা-অজ্ঞাত।মোমিন (২৭) পিতা-আঃ মান্নান। রুনা (২৪) পিতা-ইব্রাহিম। পারভীন (৩৭) পিতা-মৃত গণি বেপারী। লতা (৪৭) স্বামী-ইব্রাহিম। শওকত (৪০) পিতা-অজ্ঞাত সর্ব সাং-বান্নল, থানা,ধামরাই, জেলা-ঢাকা।

অভিযোগ সূত্রে জানা যায়, আসামীদের সাথে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে শত্রুতা চলছিলো,শত্রুতার এক পর্যায় গত ১১/০২/২০২২ তারিখ সকালের দিকে ববিাদীগন পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা, লোহার বড়,দা, ছ্যান, চাপাতি দেশীয় নিয়ে ইসরাফিলের বসতবাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে,ইসরাফিল গালিগালাজ করতে নিষেধ করলে ইসরাফিলের ওপর হামলা করে,ইসরাফিলকে মারধরের এক পর্যায় ইসরাফিলের স্ত্রী ও ছেলে মাসুদ এগিয়ে আসলে তাদেরও মারধর করে। পরে তাদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে বিবাদীগণ তাদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

এ বিষয়ে অভিযোগকারী মাসুদ রানা বলেন, বিবাদীগণ অনেক ক্ষমতাধর ও খারাপ প্রকৃতির লোক। তারা যে কোনো সময় আমার এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে। তিনি প্রশাসনের নিকট ন্যায়বিচারের দাবি জানান।

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা  উদ্ধার, ৪ জন গ্রেফতার

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ‎ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল

টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ