হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি
সময়ের আবর্তনে এবং কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সারাদেশের মতো মিরসরাই থেকেও হারিয়ে যাচ্ছে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি। এখন আর পৌষ পার্বন , নবান্ন উৎসব কিংবা বিশেষ কোনো দিনে ঢেঁকিতে পা দিয়ে ধান ভানার শব্দ শোনা যায় না।
মিরসরাই উপজেলার গুটিকয়েক বাড়িতে ঢেঁকি দেখা যায়। অথচ এক সময় মিরসরাই গ্রামগঞ্জের প্রতিটি কৃষক পরিবারেই ঢেঁকি ছিল। পরিবারের নারীরা সে সময় দৈনন্দিন ধান, গম ও চালের গুঁড়া ভাঙার কাজ ঢেঁকিতেই করতেন। পাশাপাশি চিড়া তৈরির মতো কঠিন কাজও ঢেঁকিতেই করা হতো।
বিশেষ করে শবেবরাত, ঈদ, পূজা, নবান্ন উৎসব, পৌষ পার্বণসহ বিশেষ বিশেষ দিনে পিঠা-পুলি খাওয়ার জন্য অধিকাংশ বাড়িতেই ঢেঁকিতে চালের আটা তৈরি করা হতো। সে সময় গ্রামের বধূদের ধান ভানার গান আর ঢেঁকির ছন্দময় শব্দে চারদিকে হৈচৈ পড়ে যেত। তা ছাড়া ওই সময় এলাকার বড় কৃষকরা আশপাশের দরিদ্র নারীদের টাকা বা ধান দিয়ে ঢেঁকিতে চাল ও আটা ভাঙিয়ে নিতেন। অনেক দরিদ্র পরিবার আবার ঢেঁকিতে চাল ভাঙিয়ে হাট-বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করত। ঢেঁকিতে ভাঙা পুষ্টিকর এবং সুস্বাদু চালের বেশ কদর ছিল।
ধান ভাঙা যন্ত্র আবিষ্কারের কারণে ঢেঁকি আজ গুরুত্বহীন তাই এই জিনিস বিলুপ্ত প্রায়। গ্রামগঞ্জের দু-একটি বাড়িতে এখনও ঢেঁকি দেখা গেলেও রয়েছে অযন্তে আর অবেহেলায়। অদূর ভবিষ্যতে এটি আর দেখা যাবে না বলে জানান এলাকার লোকজনেরা।
মিরসরাইয়ে মধ্য আজমনগর এলাকার ৭০ ঊর্ধ্ব একজন বৃদ্ধা নুরুন নাহার বলেন, আমি নতুন বউ হয়ে আসার পর আমার শাশুড়ির সঙ্গে ঢেঁকিতে চালের গুঁড়ি আর চিড়া বানাতাম। সেই ঢেঁকির কাজ আজ আর কেউ করতে চায় না। বাজারে নিয়ে মেশিনে চাল ভাঙাতে হয়। তবে আমার পরিবার এখনও ঢেঁকি রেখেছি। কেনো জানি একটা মায়া জন্মে আছে।
শাফিন / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied