জায়েদ খানের বিরুদ্ধে জমি-স্থাপনা দখলের অভিযোগ
চলচ্চিত্র শিল্পী সমিতিতে টানা দুবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে এবার জমি ও স্থাপনা দখলের অভিযোগ উঠেছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী কয়েকটি পরিবার তার বিরুদ্ধে মানববন্ধন করেন।
‘অন্তর জ্বালা’ সিনেমার শুটিংয়ের কথা বলে নিজ জেলা পিরোজপুরে জমি ও ক্লিনিক দখল করেন জায়েদ খান, এমন দাবি মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীদের। মানববন্ধের ব্যানারে অভিনেতাকে ভূমিদস্যু হিসেবে উল্লেখ করা হয়। পাশাপাশি জমি দখলে এ চিত্রনায়কের দুই ভাই ওবায়দুল হক পিন্টু ও শহীদুল হক মিন্টু জড়িত বলে দাবি করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক অভিযোগকারী জানায়, ২০১৬ সালের ২১ মার্চ রাত ২টার সময় ৫ তলা ভবনের ৫ম তলায় কয়েকজন সঙ্গী নিয়ে জায়েদ খান গীতা রানী ও তার পরিবারের ওপর হামলা চালান। এ সময় তারা জোর করে টাকাপয়সা ও ক্লিনিকের অ্যাম্বুলেন্স লুট করে নিয়ে যান। এসব লুট করার আগে জায়েদ খান গীতা রানীদের মারধর করেন এবং তার স্বামীকে পিটিয়ে ঝিনাইদাহ জেলার রেললাইনের ওপর ফেলে রেখে চলে যান।
এ বিষয়ে ২০১৬ সালের ২৬ মার্চ একটি এজাহার করেছিলেন তিনি। এর পর থেকেই জায়েদ খান তার পাঁচতলা বাড়ির বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেন। বর্তমানে তারা ওই বাড়িতে থাকতে পারছেন না বলেও জানান সেই অভিযোগকারী।
ওই অভিযোগকারী বলেন, বর্তমানে আমরা ঢাকায় অবস্থান করছি। এ বিষয়ে ২০১৮ সালের ৬ জুন করা একটি মামলা প্রক্রিয়াধীন। মামলা নম্বর ০৯, ১৮৫/১৮। আমরা ভুক্তভোগী পরিবার ভূমিদস্যু জায়েদ খান গংয়ের হাত থেকে রক্ষা পেতে সবার সহযোগিতা কামনা করছি।
জামান / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ