ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশার এক শিক্ষকের মন্তব্য

‘প্লাস বাজারে কিনতে পাওয়া যায়’


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ১৩-২-২০২২ বিকাল ৫:৫৯

‘প্লাস বাজারে কিনতে পাওয়া যায়’ এমন মন্তব্য করেছেন রাজবাড়ীর পাংশা উপজেলার পৌর শহরের এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম ওরফে রফিক ইসলাম। রোববার (১৩ ফেব্রুয়ারি) সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১,৮৯,১৬৯ জন এমন শিরোনামে প্রথম আলো পত্রিকার অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হলে ‘এরকম প্লাস বাজারে অনেক পাওয়া যায় কিনতে’ এমনটিই মন্তব্য করেছেন ওই শিক্ষকের (রফিক ইসলাম) ফেসবুক আইডি থেকে।

শিক্ষক রফিক ইসলামের এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পাংশার বিভিন্ন মহলে উঠেছে সমালোচনার ঝড়। অনেকে জানিয়েছেন ফেসবুকেও বিভিন্ন সময় তিনি ভুল লেখালেখি করেন।

এ বিষয়ে এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেন বলেন, রফিকুল ইসলাম নামে একজন সহকারী শিক্ষক রয়েছেন। তিনি ইংরেজি বিষয়ে ক্লাস নেন। তিনি ফেসবুকে এমন মন্তব্য করেছে কি-না আমি জানি না। উক্ত শিক্ষকের সাথে যোগাযোগের জন্য মুঠোফোন নম্বর চাইলে তিনি বলেন, আমি এখন অসুস্থ পরে আপনার সাথে কথা হবে।

পরে ওই শিক্ষকের মুঠোফোন নম্বর তার ফেসবুক ওয়াল থেকে নিয়ে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদকে জানান, বিগত ১০ বছরের রেকর্ডে পাংশা উপজেলায় সব কয়টি কলেজ মিলেও ১০ টি এ প্লাস তিনি দেখেননি। এবছর সেখানে প্রতি কলেজে ২০-২৫ টি এ প্লাস পেয়েছে। মূলত এসএসসি’র ফল পর্যালোচনা করে এরকম ফল প্রকাশ করায় শিক্ষার্থীদের মূল্যায়ন হয়নি বলেও জানান তিনি। এবছর এরকম প্লাসের হার দেখে তিনি এমন কমেন্ট করেছেন। তবে শিক্ষক হিসেবে এমন মন্তব্যও সঠিক হয়নি বলে জানিয়েছেন।

এ বিষয়ে পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ,বি,এম ওয়াহিদুজ্জামান বলেন, বিগত ১০ বছরের ফলাফল নিয়ে যে মন্তব্য করেছের তা সঠিক নয়।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ মুঠোফোনে জানান, একজন  শিক্ষক হিসেবে তিনি এ মন্তব্য করতে পারেন না। এমন মন্তব্যে বর্তমান সরকার ও শিক্ষা ব্যবস্থার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাফিন / জামান

ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর

হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার

পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার

কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন