ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চমেক হাসপাতালে যুবলীগ নেতা দেবুর হুইলচেয়ার হস্তান্তর


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৩-২-২০২২ রাত ৯:৪
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সম্মেলন কক্ষে রোগীদের সেবা গতিশীল করার লক্ষ্যে হুইলচেয়ার হস্তান্তর করা হয়েছে।
 
হুইলচেয়ার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান, সহকারী পরিচালক রাজীব পালিত, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত। 
 
এ সময় ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে সারাদেশে মানবিক যুবলীগের কার্যক্রম ছড়িয়ে দেয়ার অংশ হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে হুইলচেয়ার বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ। সাধারণত কোনো রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নজিরবিহীন।
 
তিনি আরো বলেন, চমেকের রোগী কল্যাণে দুর্নীতি বন্ধের যাবতীয় পদক্ষেপ নেয়া হবে এবং রোগীর কল্যাণে ভবিষ্যতেও দেশের প্রথম যুব সংগঠন হিসেবে যুবলীগ ভূমিকা রেখে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
 
এতে আরো উপস্থিত ছিলেন- মো. ইসমাঈল, ইমতিয়াজ আহমেদ বাবলা, ইকবাল হোসেন, ফরহাদ আবদুল্লাহ, সাজ্জাদ আলী জুয়েল, শামীম আজাদ রুবেল, সাজিবুল ইসলাম সজীব, আবু নাসের জুয়েল, মাহামুদুর রহমান, আসিফ হোসেন মিলাদ, সাইফুর রহমান রানা, শামীম উদ্দিন, নাজমুল হক নোমান, সৈয়দ সুলতান ফাহিম, পলাশ চক্রবর্তী, আবদুল হামিদ, হাসান মুরাদ চৌধুরী, সাকিবুজ্জামান, সুজন দাশ, মো. রাব্বী প্রমুখ।

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির