খালিয়াজুরীতে প্রাকৃতিক জলাশয়ে বিষ প্রয়োগ করে ধ্বংস করছে মা মাছ
প্রাকৃতিক মৎস্যসম্পদে ভরপুর হাওর অধ্যুষিত খালিয়াজুরীতে হারিয়ে যেতে বসেছে মৎস্যের অভায়ারণ্য নামে পরিচিত এই হাওর উপজেলা। নানা উপায়ে মৎস্য নিধন করে চলেছে একদল দুর্বৃত্ত। তারা রাতের আঁধারে কিংবা খুব ভোরবেলা জলাশয়গুলোতে এক ধরনের বিষ টোপ প্রয়োগ করে অতিলাভের আশায় ধ্বংস করে চলছে মৎস্যসম্পদ।
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলাধীন ফাটার হাওরে ফাটা বিল নামে খ্যাত জলাশয়ে একদল দুর্বৃত্ত বিষ টোপ দিয়ে মাছ ধরছে, এমন খবর পেয়ে খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক মো. মহর আলীর নেতৃত্বে একদল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে উপ-পরিদর্শক মহর আলী বলেন, কাছু মিয়া ও শাহীন মিয়ার নেতৃত্বে জলাশয়ে বিষ প্রয়োগ করা হয়েছে বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক জানান।
প্রত্যক্ষদর্শীরা বলেন, কিছুদিন আগেও এমন ধরনের বিষ প্রয়োগে মা মাছসহ অনেক মাছ ধরেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাছু মিয়াকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, কে বা কারা বিষ দিয়েছে তা জানি না। তবে এখানে আমার অনেক ধানী জমি থাকায় আমি এখানেই থাকি। তবে আমি জলাশয়ে বিষ প্রয়োগের বিষয়ে কিছুই জানি না।
উপ-পরিদর্শক মো. মহর আলী বলেন, আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ভিডিওসহ অনেক প্রমাণ রয়েছে। ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করার কাজ প্রক্রিয়াধীন। ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রত্যক্ষদর্শী খালিয়াজুরীর ছোট হাটির মুকসুদ মিয়া বলেন, বিষ ছেড়ে মাছ ধরার সাথে পুরানহাটির সুমরাজ মিয়ার ছেলে রনি মিয়া ও হাছুন আলীর ছেলে সাইদুল মিয়া সরাসরি জড়িত। এমন না হলে কেন ছোট ছেলেরা মাছ ধরার খবর পেয়ে মাছ ধরতে গেলে তাদের মারধর করে। আসলে তারাই সরাসরি বিষ প্রয়োগে জড়িত।
জিজ্ঞাসাবাদে মো. কাছু মিয়ার গোমস্তা জুয়েল মিয়া জানায়, যখন তারা বিষ প্রয়োগ করে তখন আব্দুল হাসিমের দুই ছেলের মধ্যে একজন সাকিব, রানা মিয়া, এন্টাস মিয়াসহ আরো অনেকেই ছিল।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান বলেন, ভিডিও ফুটেজ দেখে খালিয়াজুরীর পুরানহাটির আবুল মিয়া ও দিগলহাটির সাদির মিয়ার ছেলে শফিক মিয়াকে আটক করা হয়েছে।
খালিয়াজুরী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিঃ দাঃ) মো. তানভীর আহম্মেদের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, বিষ প্রয়োগে মা মাছসহ মৎস্য নিধন মৎস্য আইনে জঘন্য অপরাধ। যারাই বিষ প্রয়োগ করে মৎস্য নিধন করে তারা দেশ ও জাতির শত্রু। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত। ইউএনও স্যার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চিহ্নিত দুর্বৃত্তদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলামের সাথে মুঠোফোনে কথা বললে তিনি ব্যস্ত আছেন বলে জানান।
বিষ প্রযোগ করে মৎস্ সম্পদ নিধন যাতে না ঘটে এবং মাছ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সরকার, এমনটাই আশাবাদ ব্যক্ত করেন এলাকাবাসী ও মৎস্য সমবায় সমিতির সদস্যরা।
এমএসএম / জামান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
Link Copied