রাণীশংকৈল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার অফিসার ইনর্চাজ এসএম জাহিদ ইকবালের সভাপতিত্বে রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, আ’লীগ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, পৌর মেয়র আলহাজ মোস্তাফিজুর রহমান।
বক্তব্য রাখেন- কমিউনিটি পুলিশিং সভাপতি ও আ’লীগের যুগ্ম-সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব, কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ও পৌর আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম সবুজ, ইউনিয়ন চেয়ারম্যান আবুল হোসেন, শরৎচন্দ্র, পৌরসভার কাউন্সিলরগণসহ সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উক্ত ওপেন হাউজ ডেতে আলোচকরা মাদকদ্রব্যের ব্যবহার এবং ক্রয়-বিক্রয় প্রতিরোধ বিষয়ে বিভিন্ন পরামর্শ এবং চুরি, ছিনতাই ও জুয়াসহ নানা অপ্রীতিকর ও সামাজিক অবক্ষয় প্রতিরোধ বিষয়ে খোলামেলা আলোচনা করেন। পরে প্রধান অতিথি খোলামেলাভাবে সকলের প্রশ্নের উত্তর ও সুচিন্তিত পরামর্শ ও দিকনির্দেশনা দেন। শেষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied